যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি’ তাহলে আমার মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন

শেয়ার করুন...

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়ার পর অতিথি হয়ে এক অনুষ্ঠানে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার মুখ থাকবে না।’ গতকাল শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারা হোটেলে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের একসময়ের নামীদামি প্রযোজকেরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম, আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেই সব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তাঁরা তৈরি না করেন, তাহলে আমার মুখ থাকবে না। অনন্য মামুন একজন পরিচালক, প্রযোজক। আমি চাইব, এই অনুষ্ঠানে অন্তত একটি নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি।’

অনন্য মামুনের পরিচালনায় ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও প্রযোজক সমিতির সাবেক নেতা কামাল মোহাম্মদ কিবরিয়া। এ ছাড়া আরও ছিলেন ‘মায়ায় বেঁধেছ’ গানের শিল্পী পর্না, মডেল ইমন ও সাবরিনা রিমা। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’

ইমন বলেন, ‘সুযোগ থাকলেও আমি আগে কখনো মিউজিক ভিডিও করিনি। অনন্য মামুনের কারণে এই কাজটি করেছি। কারণ, তাঁর কাজের প্রতি আমার বিশ্বাস আছে। কথা, সুর থেকে শুরু করে গানটির ভিডিও মেকিং সুন্দর হয়েছে।’ গানের মডেল, সাবেক লাক্সতারকা সাবরিনা রিমা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের মতো একজন গুণী অভিনয়শিল্পীকে আগে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি আমার। প্রথম সামনাসামনি তাঁকে পেলাম। আমি তাঁর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের কাজকে শুভকামনা জানাতে এসেছেন। তাঁদের মতো গুণী শিল্পীদের আশীর্বাদ নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’

ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়া দিয়ে অনন্য মামুন বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানটি একেবারেই নতুন। এই ভালোবাসা দিবসে গানের ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট তিনটি কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে। শিগগিরই তিন ছবির ঘোষণা আসবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’

অনুষ্ঠানের শেষে ‘মায়ায় বেঁধেছ’ গানটির ভিডিও এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশবিশেষ বড় পর্দায় দেখানো হয়। ‘মায়ায় বেঁধেছ’ গানটি গেয়েছেন পর্না। কথা লিখেছেন জাহিদ আকবর, সুর-সংগীত করেছেন ভারতের দোলন মৈনাক। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গানটির ভিডিও ক্রিয়েটিভ ভিশন মিডিয়া থেকে প্রকাশিত হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি’ তাহলে আমার মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন

শেয়ার করুন...

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হওয়ার পর অতিথি হয়ে এক অনুষ্ঠানে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার মুখ থাকবে না।’ গতকাল শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারা হোটেলে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের একসময়ের নামীদামি প্রযোজকেরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম, আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেই সব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তাঁরা তৈরি না করেন, তাহলে আমার মুখ থাকবে না। অনন্য মামুন একজন পরিচালক, প্রযোজক। আমি চাইব, এই অনুষ্ঠানে অন্তত একটি নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি।’

অনন্য মামুনের পরিচালনায় ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও প্রযোজক সমিতির সাবেক নেতা কামাল মোহাম্মদ কিবরিয়া। এ ছাড়া আরও ছিলেন ‘মায়ায় বেঁধেছ’ গানের শিল্পী পর্না, মডেল ইমন ও সাবরিনা রিমা। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’

ইমন বলেন, ‘সুযোগ থাকলেও আমি আগে কখনো মিউজিক ভিডিও করিনি। অনন্য মামুনের কারণে এই কাজটি করেছি। কারণ, তাঁর কাজের প্রতি আমার বিশ্বাস আছে। কথা, সুর থেকে শুরু করে গানটির ভিডিও মেকিং সুন্দর হয়েছে।’ গানের মডেল, সাবেক লাক্সতারকা সাবরিনা রিমা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের মতো একজন গুণী অভিনয়শিল্পীকে আগে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি আমার। প্রথম সামনাসামনি তাঁকে পেলাম। আমি তাঁর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের কাজকে শুভকামনা জানাতে এসেছেন। তাঁদের মতো গুণী শিল্পীদের আশীর্বাদ নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’

ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়া দিয়ে অনন্য মামুন বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানটি একেবারেই নতুন। এই ভালোবাসা দিবসে গানের ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট তিনটি কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে। শিগগিরই তিন ছবির ঘোষণা আসবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’

অনুষ্ঠানের শেষে ‘মায়ায় বেঁধেছ’ গানটির ভিডিও এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশবিশেষ বড় পর্দায় দেখানো হয়। ‘মায়ায় বেঁধেছ’ গানটি গেয়েছেন পর্না। কথা লিখেছেন জাহিদ আকবর, সুর-সংগীত করেছেন ভারতের দোলন মৈনাক। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গানটির ভিডিও ক্রিয়েটিভ ভিশন মিডিয়া থেকে প্রকাশিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD