৯ দফা দাবি জানাল প্রধান শিক্ষক পরিষদ ‘প্রশিপ’

শেয়ার করুন...

অনলাইন ডেস্ক:  শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতাসহ ৯ দফা দাবি জানিয়েছে প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দাবিগুলো পেশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশিপের চূড়ান্ত লক্ষ্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। তাদের মতে, সরকারি ও বেসরকারি প্রধান শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতনবৈষম্যের অবসান এবং শিক্ষা ও শিক্ষকদের মান বিশ্বায়ন উপযোগী করার জন্য শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

প্রশিপের ৯ দফা দাবি: সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পরিষদ ৯টি দাবি পেশ করে। এগুলো হলো :

১. সরকারি এবং বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে আগের মতো একই স্কেলভুক্ত করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের অনুরূপ ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডে বেতন প্রদান।

২. এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।

৩. আসন্ন ঈদের আগে মপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান। সরকারি অনুরূপ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানের লক্ষ্যে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করা।

৪. শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি এবং প্রধান শিক্ষক ও শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ।

৫. সহকারী শিক্ষকদের ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা সাপেক্ষে আগের মতো প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ প্রদান। সাধারণ শিক্ষকদের মতো প্রধান শিক্ষক/ অধ্যক্ষদের দুটি উচ্চতর স্কেল প্রদান এবং প্রধান শিক্ষকদের পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে প্রার্থী হওয়ার সুযোগ প্রদান।

৬. দাখিল মাদরাসার স্তর পরিবর্তন করে আলিম মাদরাসায় উন্নীত হলে আলিম মাদরাসার অধ্যক্ষরা পঞ্চম গ্রেডে বেতনপ্রাপ্ত হন। অনুরূপভাবে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে অধ্যক্ষদেরকেও পঞ্চম গ্রেডে বেতন প্রদান। সহকারী প্রধান শিক্ষকদের মাদরাসার মতো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেওয়া।

৭. যোগ্যতার ভিত্তিতে মাউসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসসহ মাধ্যমিক শিক্ষাসংশ্লিষ্ট অফিসসহ মাধ্যমিক শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রদান।

৮. এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমিসংক্রান্ত জটিলতার কারণে স্বীকৃতি ও কমিটি বন্ধ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বহুপূর্বে হাউজিং থেকে বরাদ্দকৃত জমি প্রতীকী মূল্যে দায়মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ।

৯. কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না মর্মে হাইকোর্টের রায় অনুসারে অতিদ্রুত সরকারি গেজেট প্রকাশ করা।

সর্বশেষ সংবাদ

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ দফা দাবি জানাল প্রধান শিক্ষক পরিষদ ‘প্রশিপ’

শেয়ার করুন...

অনলাইন ডেস্ক:  শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতাসহ ৯ দফা দাবি জানিয়েছে প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ)। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দাবিগুলো পেশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশিপের চূড়ান্ত লক্ষ্য শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। তাদের মতে, সরকারি ও বেসরকারি প্রধান শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতনবৈষম্যের অবসান এবং শিক্ষা ও শিক্ষকদের মান বিশ্বায়ন উপযোগী করার জন্য শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

প্রশিপের ৯ দফা দাবি: সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক পরিষদ ৯টি দাবি পেশ করে। এগুলো হলো :

১. সরকারি এবং বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে আগের মতো একই স্কেলভুক্ত করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতনবৈষম্য দূর করে সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের অনুরূপ ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডে বেতন প্রদান।

২. এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।

৩. আসন্ন ঈদের আগে মপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদান। সরকারি অনুরূপ বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদানের লক্ষ্যে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করা।

৪. শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি এবং প্রধান শিক্ষক ও শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ।

৫. সহকারী শিক্ষকদের ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা সাপেক্ষে আগের মতো প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ প্রদান। সাধারণ শিক্ষকদের মতো প্রধান শিক্ষক/ অধ্যক্ষদের দুটি উচ্চতর স্কেল প্রদান এবং প্রধান শিক্ষকদের পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে প্রার্থী হওয়ার সুযোগ প্রদান।

৬. দাখিল মাদরাসার স্তর পরিবর্তন করে আলিম মাদরাসায় উন্নীত হলে আলিম মাদরাসার অধ্যক্ষরা পঞ্চম গ্রেডে বেতনপ্রাপ্ত হন। অনুরূপভাবে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হলে অধ্যক্ষদেরকেও পঞ্চম গ্রেডে বেতন প্রদান। সহকারী প্রধান শিক্ষকদের মাদরাসার মতো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি দেওয়া।

৭. যোগ্যতার ভিত্তিতে মাউসি, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসসহ মাধ্যমিক শিক্ষাসংশ্লিষ্ট অফিসসহ মাধ্যমিক শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রদান।

৮. এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জমিসংক্রান্ত জটিলতার কারণে স্বীকৃতি ও কমিটি বন্ধ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বহুপূর্বে হাউজিং থেকে বরাদ্দকৃত জমি প্রতীকী মূল্যে দায়মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ।

৯. কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না মর্মে হাইকোর্টের রায় অনুসারে অতিদ্রুত সরকারি গেজেট প্রকাশ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD