সোনারগাঁয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদি ছটাকিয়া এলাকায় এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর এক ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভ‚ক্তভোগী ব্যবসায়ী হাজী আফজাল হোসেন। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী আফজালের অভিযোগ, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে সার্ভেয়ার নুরে আলমের সামনে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তিনি দায়িতে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে ড্রেজার আগুন ধরিয়ে দেন। এদিকে গত রোববারও তিনি জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় একটি ভেকু পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসিল্যান্ডের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। ব্যবসায়ী আফজাল হোসেন জানান,বারদী ইউনিয়নের ছটাকিয়া এলাকা থেকে শুরু করে জামিরা এন্ড শ্যামা নামের ড্রেজারের মাধ্যমে একটি কোম্পানি বালু ভরাট করার জন্য পাইপ লাইন টানা হয়। লাইন টানা দেখে এসিল্যান্ড গত বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে যায়। তিনি পাইপ লাইনের অনুমতি নিয়ে করা হয়েছে কিনা জানতে চান?। এক পর্যায়ে তিনি ১০ লাখ টাকা দাবি করেন। রোববারের মধ্যে এ টাকা পরিশোধের জন্য চাপ দেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিজে দাড়িয়ে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ড্রেজারের দুটি ইঞ্জিন,৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ড্রেজার শ্রমিক মোক্তার হোসেন জানান, এ ড্রেজারের বৈধ কাগজপত্র ছিল। কাগজপত্র দেখানোর কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করেন। কাগজপত্র দেখে অবৈধ থাকলে জেল বা জরিমানা করতে পারতেন। আইনের লোক হয়ে তিনি আইন লঙ্ঘন করেছেন। আইন তিনি নিজ হাতে তুলে নিয়েছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না বলেন,অবৈধ কাজে ব্যবহার করায় এটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। দু’দিন আগে তাকে ড্রেজার সরিয়ে নেওয়ার কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ড্রেজারে আগুন দেওয়া হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন,ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে তিনি নিজে ড্রেজারে আগুন দিতে পারেন না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ বলেন,বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদি ছটাকিয়া এলাকায় এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীর এক ড্রেজার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ড্রেজারের দুটি ইঞ্জিন, ৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভ‚ক্তভোগী ব্যবসায়ী হাজী আফজাল হোসেন। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী আফজালের অভিযোগ, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে সার্ভেয়ার নুরে আলমের সামনে ১০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তিনি দায়িতে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে ড্রেজার আগুন ধরিয়ে দেন। এদিকে গত রোববারও তিনি জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় একটি ভেকু পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসিল্যান্ডের বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। ব্যবসায়ী আফজাল হোসেন জানান,বারদী ইউনিয়নের ছটাকিয়া এলাকা থেকে শুরু করে জামিরা এন্ড শ্যামা নামের ড্রেজারের মাধ্যমে একটি কোম্পানি বালু ভরাট করার জন্য পাইপ লাইন টানা হয়। লাইন টানা দেখে এসিল্যান্ড গত বৃহস্পতিবার তার অফিসে ডেকে নিয়ে যায়। তিনি পাইপ লাইনের অনুমতি নিয়ে করা হয়েছে কিনা জানতে চান?। এক পর্যায়ে তিনি ১০ লাখ টাকা দাবি করেন। রোববারের মধ্যে এ টাকা পরিশোধের জন্য চাপ দেন। দাবিকৃত টাকা না পেয়ে তিনি সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিজে দাড়িয়ে থেকে তার গাড়ি চালক আবু মিয়াকে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে ড্রেজারের দুটি ইঞ্জিন,৫ ড্রাম তেল ও শ্রমিকদের তৈজস পত্রসহ প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ড্রেজার শ্রমিক মোক্তার হোসেন জানান, এ ড্রেজারের বৈধ কাগজপত্র ছিল। কাগজপত্র দেখানোর কথা বললে অকথ্য ভাষায় গালমন্দ করেন। কাগজপত্র দেখে অবৈধ থাকলে জেল বা জরিমানা করতে পারতেন। আইনের লোক হয়ে তিনি আইন লঙ্ঘন করেছেন। আইন তিনি নিজ হাতে তুলে নিয়েছেন। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না বলেন,অবৈধ কাজে ব্যবহার করায় এটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। দু’দিন আগে তাকে ড্রেজার সরিয়ে নেওয়ার কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ড্রেজারে আগুন দেওয়া হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন,ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে তিনি নিজে ড্রেজারে আগুন দিতে পারেন না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ বলেন,বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD