এক জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাঠান তাঁরা

শেয়ার করুন...

নাটোরে গত ছয় দিনে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ দাবি করেছে, তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোরাচালন চক্রের সদস্য। এক জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাঠাতেন তাঁরা। আজ সোমবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সম্প্রতি জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। এ কারণে জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি জ্ঞানে পারদর্শী এই দলের সদস্যরা মোটরসাইকেল চুরির ঘটনাস্থলের মুঠোফোন টাওয়ারের কল বিশ্লেষণ করে চোর চক্রের সন্ধানে নামেন। বিভিন্ন সড়কের তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যদেরও এ বিষয়ে জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের তৎপরতা চালানো হয়। জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের সদস্য আল আমিন ওরফে হিরাকে (৩৫) আটক করে পুলিশ। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মোটরসাইকেল চুরির পরপরই তাঁরা এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় পাঠিয়ে দেন। এতে মোটরসাইকেল মালিকের পক্ষে মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হয় না।

লিটন কুমার সাহা জানান, আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে পলামকে (২৮) এবং নাটোরের সিংড়া উপজেলার চামারী গ্রামের নির্মল সরকারকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই–বাছাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। তবে মালিকানা নির্ধারণ করার বিষয়টি জটিল বলে মনে করেন পুলিশ সুপার।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাঠান তাঁরা

শেয়ার করুন...

নাটোরে গত ছয় দিনে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ দাবি করেছে, তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোরাচালন চক্রের সদস্য। এক জেলার মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাঠাতেন তাঁরা। আজ সোমবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সম্প্রতি জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। এ কারণে জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি জ্ঞানে পারদর্শী এই দলের সদস্যরা মোটরসাইকেল চুরির ঘটনাস্থলের মুঠোফোন টাওয়ারের কল বিশ্লেষণ করে চোর চক্রের সন্ধানে নামেন। বিভিন্ন সড়কের তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যদেরও এ বিষয়ে জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের তৎপরতা চালানো হয়। জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া বাজার এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের সদস্য আল আমিন ওরফে হিরাকে (৩৫) আটক করে পুলিশ। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মোটরসাইকেল চুরির পরপরই তাঁরা এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় পাঠিয়ে দেন। এতে মোটরসাইকেল মালিকের পক্ষে মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হয় না।

লিটন কুমার সাহা জানান, আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে পলামকে (২৮) এবং নাটোরের সিংড়া উপজেলার চামারী গ্রামের নির্মল সরকারকে (৩০) গ্রেপ্তার করে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই–বাছাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। তবে মালিকানা নির্ধারণ করার বিষয়টি জটিল বলে মনে করেন পুলিশ সুপার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD