সয়াবিন তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন...

বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম ৮০০ টাকা। কিন্তু ওই তেল ৮২০ টাকায় বিক্রি করায় দোকানমালিক আবু সৈয়দকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। একই সঙ্গে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ৫ টাকা বেশি রাখায় নজরুল স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওপরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এ সময় তাঁকে সহযোগিতা করেন টেকনাফ থানা–পুলিশের একটি দল।

এ সময় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে জরিমানা করার পাশাপাশি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স জাফর স্টোর, মেসার্স সুদির পাল স্টোর, মেসার্স রুবেল দাশ স্টোর, মেসার্স আবদুল কাইয়ুম স্টোর ও মেসার্স নুরুল হক স্টোর। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আরও ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজারসহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী আরও বলেন, টেকনাফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার তদারকি কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দাম রাখায় তাৎক্ষণিক ক্রেতাদের ফেরতের ব্যবস্থা করা হয়। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করায় আরও ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ আদেশ অমান্য করা হলে তাঁদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন বলেন, হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। অথচ এসব সয়াবিন তেল তারা দুই বা তিন সপ্তাহ আগে কিনে এনে দোকানে মজুত করেছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় বিক্রেতাদের জরিমানা গুনতে হয়েছে। এভাবে বাজার তদারকি করা হলে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন না।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন...

বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম ৮০০ টাকা। কিন্তু ওই তেল ৮২০ টাকায় বিক্রি করায় দোকানমালিক আবু সৈয়দকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। একই সঙ্গে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ৫ টাকা বেশি রাখায় নজরুল স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওপরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এ সময় তাঁকে সহযোগিতা করেন টেকনাফ থানা–পুলিশের একটি দল।

এ সময় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে জরিমানা করার পাশাপাশি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স জাফর স্টোর, মেসার্স সুদির পাল স্টোর, মেসার্স রুবেল দাশ স্টোর, মেসার্স আবদুল কাইয়ুম স্টোর ও মেসার্স নুরুল হক স্টোর। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আরও ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজারসহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী আরও বলেন, টেকনাফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার তদারকি কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দাম রাখায় তাৎক্ষণিক ক্রেতাদের ফেরতের ব্যবস্থা করা হয়। পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করায় আরও ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ আদেশ অমান্য করা হলে তাঁদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন বলেন, হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। অথচ এসব সয়াবিন তেল তারা দুই বা তিন সপ্তাহ আগে কিনে এনে দোকানে মজুত করেছেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় বিক্রেতাদের জরিমানা গুনতে হয়েছে। এভাবে বাজার তদারকি করা হলে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD