কুড়িগ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

শেয়ার করুন...

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

গতকাল বুধবার রাত একটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চর গুজিমারী গ্রামের কয়েকজন বলেন, গতকাল গভীর রাতে চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের গোয়ালঘরে তিন ব্যক্তি প্রবেশ করেন। রাতে মকবুল হোসেন বোরোখেতে পানি নিয়ে বাড়িতে ঢুকেই বিষয়টি টের পান। তিনি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলেন তাঁরা। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে যায়। দুর্গম চরাঞ্চল হওয়ায় রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

শেয়ার করুন...

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

গতকাল বুধবার রাত একটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চর গুজিমারী গ্রামের কয়েকজন বলেন, গতকাল গভীর রাতে চর গুজিমারী গ্রামের মকবুল হোসেনের গোয়ালঘরে তিন ব্যক্তি প্রবেশ করেন। রাতে মকবুল হোসেন বোরোখেতে পানি নিয়ে বাড়িতে ঢুকেই বিষয়টি টের পান। তিনি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলেন তাঁরা। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে যায়। দুর্গম চরাঞ্চল হওয়ায় রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD