সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে- সিপিবি

শেয়ার করুন...

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাবি সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ফতুল্লা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৫ টায় রেললাইন হক বাজার ও ইসদাইর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত দাস, বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা এম এ শাহীন ও ইকবাল হোসেন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষ করোনার আঘাত কাটিয়ে উঠতে পারেনি এখনো অর্থনৈতিক মন্দা চলছে। দেড় কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এ অবস্থায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে। সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মানুষকে পেঁয়াজ-তেল ছাড়া রান্না করার আহ্বান জানাচ্ছে। দেশের জনগণের সাথে সরকারের এ এক নির্মম রসিকতা। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। এটা আর চলতে দেয়া যায় না। কঠোর হাতে সিন্ডিকেট দমন করে সরকার’কে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। দুর্নীতি, কালেবাজারী, মজুতদারদের জিরো টলারেন্স দেখাতে হবে। সারাদেশে পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সকলের কাজের ব্যবস্থা করাসহ অতি দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, উন্নয়নের ঢোল পিটিয়ে সরকার বলছে দেশে মাথাপিছু আয় বেড়েছে। শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এসব কাগজে গল্প ফেঁদে দেশের জনগণকে ধোঁকা দিয়ে চালিয়েছে। প্রকৃত ক্ষেত্রে সাধারণ মানুষের আয় এক টাকাও বাড়েনি বরং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে কয়েক গুণ। মানুষের আয় বাড়ার যে গল্প সরকার শোনাচ্ছে তা শতকরা ৫ ভাগ মানুষের আর ৯৫ ভাগ মানুষ দুরবস্থায় আছে। ‘কম খেয়ে মানুষ বেঁচে থাকতে পারছে না। এ অবস্থা আর চলতে পারে না। প্রচলিত ব্যবস্থায় দিনেদিনে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। মানুষের খাদ্য, বাসস্থান, কাজ, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা নেই। সাধারণ মানুষের শ্রমে আয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এ অবস্থা পাল্টাতে সাধারণ জনগণকে নীতিনীষ্ঠ রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে লুটেরা পূঁজিবাদী এই সরকারকে বিদায় করে শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ ‘দাম কমাও মানুষ বাচাঁও’ দাবিতে আগামী ২৮ মার্চ সোমবার বাম গণতান্ত্রিক জোটের আহূত অর্ধদিবস (৬-১২) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে- সিপিবি

শেয়ার করুন...

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাবি সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ফতুল্লা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৫ টায় রেললাইন হক বাজার ও ইসদাইর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ফতুল্লা থানা কমিটির সভাপতি রনজিত দাস, বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা এম এ শাহীন ও ইকবাল হোসেন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষ করোনার আঘাত কাটিয়ে উঠতে পারেনি এখনো অর্থনৈতিক মন্দা চলছে। দেড় কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এ অবস্থায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষকে চরম বিপদে ফেলে দিয়েছে। সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মানুষকে পেঁয়াজ-তেল ছাড়া রান্না করার আহ্বান জানাচ্ছে। দেশের জনগণের সাথে সরকারের এ এক নির্মম রসিকতা। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। এটা আর চলতে দেয়া যায় না। কঠোর হাতে সিন্ডিকেট দমন করে সরকার’কে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। দুর্নীতি, কালেবাজারী, মজুতদারদের জিরো টলারেন্স দেখাতে হবে। সারাদেশে পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সকলের কাজের ব্যবস্থা করাসহ অতি দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, উন্নয়নের ঢোল পিটিয়ে সরকার বলছে দেশে মাথাপিছু আয় বেড়েছে। শ্রমজীবি নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এসব কাগজে গল্প ফেঁদে দেশের জনগণকে ধোঁকা দিয়ে চালিয়েছে। প্রকৃত ক্ষেত্রে সাধারণ মানুষের আয় এক টাকাও বাড়েনি বরং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে কয়েক গুণ। মানুষের আয় বাড়ার যে গল্প সরকার শোনাচ্ছে তা শতকরা ৫ ভাগ মানুষের আর ৯৫ ভাগ মানুষ দুরবস্থায় আছে। ‘কম খেয়ে মানুষ বেঁচে থাকতে পারছে না। এ অবস্থা আর চলতে পারে না। প্রচলিত ব্যবস্থায় দিনেদিনে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। মানুষের খাদ্য, বাসস্থান, কাজ, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা নেই। সাধারণ মানুষের শ্রমে আয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। এ অবস্থা পাল্টাতে সাধারণ জনগণকে নীতিনীষ্ঠ রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে হবে। গণ আন্দোলনের মাধ্যমে লুটেরা পূঁজিবাদী এই সরকারকে বিদায় করে শ্রমিক শ্রেণীর সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ ‘দাম কমাও মানুষ বাচাঁও’ দাবিতে আগামী ২৮ মার্চ সোমবার বাম গণতান্ত্রিক জোটের আহূত অর্ধদিবস (৬-১২) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD