আমতলীর ইউএনওর ফোন ক্লোন করে ঘুষ দাবী!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী ইউএনওর মোবাইল ফোন ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের নিকট বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবী করেছে একটি প্রতারক চক্র। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর (০১৭৭৪০৩০১৪৮) ক্লোন করে একটি প্রতারক চক্র আমতলীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবী করেন। ওই প্রতারক চক্র তাদের একটি মোবাইল নম্বর (০১৭২১০০৮৩২৬) সরবরাহ করেন এর মাধ্যমে বিকাশে টাকা প্রেরণের জন্য বলেন। পরে ইউপি চেয়ারম্যানরা ইউএনওর সরকারী নম্বরে যোগাযোগ করে জানতে পারেন এটি একটি প্রতারক চক্রের কাজ।

আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে টিআর, কাবিখার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। তাৎক্ষনিক ইউএনওর সরকারী নম্বরে যোগাযোগ করে জানতে পারি এটি একটি প্রতারক চক্রের কাজ।

কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, প্রতারক চক্র ইউএনওর পরিচয় দিয়ে আমার নিকট ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেছে। এভাবে আরো কয়েক জন চেয়ারম্যানের নিকট প্রকল্প দেওয়ার নামে ঘুষ দাবী করেছে বলে জানা গেছে।

চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান বলেন, আমার নিকটও টাকা চেয়ে ফোন করেছিল প্রতারক চক্র।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার জানান, ইউএনও মৌখিকভাবে আমাদের বিষয়টি জানিয়েছে। বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বলেন, আমার ব্যাক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি চেয়ারম্যানরা আমাকে জানিয়েছে। সাথে সাথে আমি আমতলী থানাকে অবহিত করেছি। এটি একটি প্রতারক চক্রের কাজ। তাই সবাইকে সতর্ক করে দিয়েছি। কাউকে কোন টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীর ইউএনওর ফোন ক্লোন করে ঘুষ দাবী!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী ইউএনওর মোবাইল ফোন ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের নিকট বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবী করেছে একটি প্রতারক চক্র। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর (০১৭৭৪০৩০১৪৮) ক্লোন করে একটি প্রতারক চক্র আমতলীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবী করেন। ওই প্রতারক চক্র তাদের একটি মোবাইল নম্বর (০১৭২১০০৮৩২৬) সরবরাহ করেন এর মাধ্যমে বিকাশে টাকা প্রেরণের জন্য বলেন। পরে ইউপি চেয়ারম্যানরা ইউএনওর সরকারী নম্বরে যোগাযোগ করে জানতে পারেন এটি একটি প্রতারক চক্রের কাজ।

আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে টিআর, কাবিখার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। তাৎক্ষনিক ইউএনওর সরকারী নম্বরে যোগাযোগ করে জানতে পারি এটি একটি প্রতারক চক্রের কাজ।

কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, প্রতারক চক্র ইউএনওর পরিচয় দিয়ে আমার নিকট ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেছে। এভাবে আরো কয়েক জন চেয়ারম্যানের নিকট প্রকল্প দেওয়ার নামে ঘুষ দাবী করেছে বলে জানা গেছে।

চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান বলেন, আমার নিকটও টাকা চেয়ে ফোন করেছিল প্রতারক চক্র।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার জানান, ইউএনও মৌখিকভাবে আমাদের বিষয়টি জানিয়েছে। বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বলেন, আমার ব্যাক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি চেয়ারম্যানরা আমাকে জানিয়েছে। সাথে সাথে আমি আমতলী থানাকে অবহিত করেছি। এটি একটি প্রতারক চক্রের কাজ। তাই সবাইকে সতর্ক করে দিয়েছি। কাউকে কোন টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD