আমতলীর সহাস্রাধিক তরমুজ চাষী নিঃস্ব! ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে তরমুজের ফল ধরা ও হস্ত পরাগায়নের পদ্ধতি অবলম্বন করেও তরমুজ গাছে ফল ধরানো যায়নি। কিছু গাছে ফল ধরলেও তা পরিপক্ক না হওয়ায় বর্তমানে ওই তরমুজ ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত হয়েছে।

ধার দেনা করে তরমুজ চাষ করা উপজেলার অন্তত সহাস্রাধিক তরমুজ চাষি নিঃস্ব হয়ে গিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গাছে ফলন না ধরায় কোটি কোটি টাকা লোকসান হবে বলে দাবী ভূক্তভোগী চাষীদের। নিঃস্ব তরমুজ চাষিরা সরকারীভাবে সহায়তার দাবী জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, হলদিয়া, চাওড়া ও সদর ইউনিয়নের ৫ হাজার তরমুজ চাষি এ বছর ৩ হাজার ৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ করেছেন। চাষিদের নিরলস পরিশ্রমে ভালো তরমুজ গাছ হয়েছে। কৃষকরা বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিল। নিম্নমানের বীজ রোপণ ও অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় তরমুজ গাছে মৌমাছি ও উপকারী কীটপতঙ্গ না পড়ায় গাছে প্রচুর ফুল ধরলেও প্রাকৃতিকভাবে পরাগায়ন না হওয়ায় ফল ধরেনি। উপজেলার অন্তত ২০ থেকে ৩০ ভাগ তরমুজ ক্ষে্েতর এমন অবস্থায় কৃষি বিভাগ হস্ত পরাগায়নের পরামর্শ দিয়েছিল। কিন্তু চাষীরা হস্ত পরাগায়ন পদ্ধতি অবলম্বন করেও কোন কাজে আসেনি।

আজ (সোমবার) সরেজমিনে উপজেলার চন্দ্রা, রাওঘা, কুকুয়াহাট, পশ্চিম গাজীপুর, সোনাখালী, মহিষডাঙ্গা, টেপুড়া গ্রামগুলো ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ ভরা তরমুজ ক্ষেত। কিন্তু এরমধ্যে অনেক গাছেই তরমুজ নেই। গাছগুলো শুকিয়ে পুড়ে গেছে। আবার অনেক ক্ষেতে ছোট ছোট তরমুজ হলেও তা পরিপক্ত হয়নি। বর্তমানে ওই তরমুজ ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত হয়েছে।

টেপুড়া গ্রামের সফল তরমুজ চাষি ও ইউপি সদস্য আবু ছালেহ বলেন, ওই গ্রামে অন্তত দুই শতাধিক মানুষ তরমুজের আবাদ করেছেন। এর মধ্যে শতাধিক চাষীর ক্ষেতে তরমুজ না হওয়ায় তাদের নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

হলদিয়া গ্রামের হুমায়ূন কবির বলেন, হলদিয়াসহ আশেপাশের বিভিন্ন গ্রামে অধিকাংশ চাষির ক্ষেতে এবার তরমুজ হয়নি। কৃষি অফিসের পরামর্শে হস্ত পরাগায়ন করেও কোন লাভ হয়নি।

টেপুরা গ্রামের কৃষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্ত্রীর ব্যবহৃত গহনা বন্দক রেখে ও ধার দেনা করে তিন একর জমিতে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে তরমুজ চাষ করেছিলাম কিন্তু এক টাকাও বিক্রি করতে পারিনি। গাছে অধিক ফুল আসলেও ফল হয়নি। কৃষি অফিসের পরামর্শে হস্ত পরাগায়ন করেও কোন কাজে আসেনি। কিভাবে ধার দেনা পরিশোধ করবো সেই চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে।

সোনাখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, মুই ধার দেনা হইর্যা ক্ষেতে তরমুজ চাষ হরছি। হেই ক্ষেতে তরমুজ অয়নি। মুই শ্যাষ হইয়া গেছি। এ্যাহন সরকার যদি মোরে সাহায্য সহযোগিতা না হরে হ্যালে মোর দ্যাশ ছাইর্যা পলাইয়া যাইতে হবে।

সদর ইউনিয়নের মাইঠা গ্রামের আঃ সালাম বলেন, এ বছর ধার দেনা করে তরমুজ চাষ করেছি। গাছে তরমুজ হয়েছে কিন্ত সেই তরমুজ পরিপক্ক হওয়ার পূর্বেই অধিকাংশ গাছ পুড়ে মারা গেছে। এখন আমার তরমুজ ক্ষেত গরুর খাবারে পরিণত হয়েছে।

এছাড়া তরমুজ চাষী মনির মুসুল্লী, প্রিন্স মৃধা, শাহীন, মামুন বলেন, ক্ষেতে তরমুজতো হয়নি। পুড়ে গাছগুলো মরে গেছে। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো সেই চিন্তায় ঘুম হারাম।

স্থাণীয় একাধিক সচেতন ব্যক্তিরা জানায়, এ বছরের মত তরমুজ চাষিদের এমন অবস্থা কখনো হয়নি। গাছে ফুল ধরে ফল হয়না, গাছ পুড়ে যাওয়া, আবার কোন কোন ক্ষেতে ফল হয়ে তা পরিপক্ক না হওয়ার অবস্থা কখনো হতে দেখিনি। অনেক তরমুজ চাষিরা পথে বসে গেছেন। অনেকে ঋণ করে তরমুজ চাষ করেছেন। ওই ঋণের বোঝা নিয়ে চাষিরা এখন দিশেহারা হয়ে গা ঢাকা দিয়েছেন। তারা নিঃস্ব হয়ে যাওয়া চাষিদের সরকারীভাবে প্রনোদনা দেয়ার দাবী জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, মানসম্মত বীজ রোপন করতে না পারা ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে পরাগায়ন ঘটেনি। ফলে গাছে ফুল হলেও ফল (তরমুজ) হয়নি। আবার অনেক ক্ষেতে ফল হলেও তা পরিপক্ক না হয়ে গাছগুলো পুড়ে গেছে। এছাড়া সরকারীভাবে কৃষকদের জন্য তরমুজের বীজ সরবরাহ না করায় বে-সরকারী কোম্পানীগুলো নষ্ট বীজ দিয়ে কৃষকদের সাথে প্রতারন করেছে।

তিনি আরো বলেন, সরকারীভাবে অত্র উপজেলায় কতজন তরমুজ চাষীর ক্ষেতে তরমুজের ফলন হয়নি তা সঠিকভাবে বলা না গেলেও অনুমান সহাস্রাধিক তরমুজ চাষীদের ক্ষেতে এ বছর তরমুজ হয়নি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীর সহাস্রাধিক তরমুজ চাষী নিঃস্ব! ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে তরমুজের ফল ধরা ও হস্ত পরাগায়নের পদ্ধতি অবলম্বন করেও তরমুজ গাছে ফল ধরানো যায়নি। কিছু গাছে ফল ধরলেও তা পরিপক্ক না হওয়ায় বর্তমানে ওই তরমুজ ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত হয়েছে।

ধার দেনা করে তরমুজ চাষ করা উপজেলার অন্তত সহাস্রাধিক তরমুজ চাষি নিঃস্ব হয়ে গিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গাছে ফলন না ধরায় কোটি কোটি টাকা লোকসান হবে বলে দাবী ভূক্তভোগী চাষীদের। নিঃস্ব তরমুজ চাষিরা সরকারীভাবে সহায়তার দাবী জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, হলদিয়া, চাওড়া ও সদর ইউনিয়নের ৫ হাজার তরমুজ চাষি এ বছর ৩ হাজার ৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ করেছেন। চাষিদের নিরলস পরিশ্রমে ভালো তরমুজ গাছ হয়েছে। কৃষকরা বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিল। নিম্নমানের বীজ রোপণ ও অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় তরমুজ গাছে মৌমাছি ও উপকারী কীটপতঙ্গ না পড়ায় গাছে প্রচুর ফুল ধরলেও প্রাকৃতিকভাবে পরাগায়ন না হওয়ায় ফল ধরেনি। উপজেলার অন্তত ২০ থেকে ৩০ ভাগ তরমুজ ক্ষে্েতর এমন অবস্থায় কৃষি বিভাগ হস্ত পরাগায়নের পরামর্শ দিয়েছিল। কিন্তু চাষীরা হস্ত পরাগায়ন পদ্ধতি অবলম্বন করেও কোন কাজে আসেনি।

আজ (সোমবার) সরেজমিনে উপজেলার চন্দ্রা, রাওঘা, কুকুয়াহাট, পশ্চিম গাজীপুর, সোনাখালী, মহিষডাঙ্গা, টেপুড়া গ্রামগুলো ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ ভরা তরমুজ ক্ষেত। কিন্তু এরমধ্যে অনেক গাছেই তরমুজ নেই। গাছগুলো শুকিয়ে পুড়ে গেছে। আবার অনেক ক্ষেতে ছোট ছোট তরমুজ হলেও তা পরিপক্ত হয়নি। বর্তমানে ওই তরমুজ ক্ষেতগুলো গরুর খাবারে পরিণত হয়েছে।

টেপুড়া গ্রামের সফল তরমুজ চাষি ও ইউপি সদস্য আবু ছালেহ বলেন, ওই গ্রামে অন্তত দুই শতাধিক মানুষ তরমুজের আবাদ করেছেন। এর মধ্যে শতাধিক চাষীর ক্ষেতে তরমুজ না হওয়ায় তাদের নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

হলদিয়া গ্রামের হুমায়ূন কবির বলেন, হলদিয়াসহ আশেপাশের বিভিন্ন গ্রামে অধিকাংশ চাষির ক্ষেতে এবার তরমুজ হয়নি। কৃষি অফিসের পরামর্শে হস্ত পরাগায়ন করেও কোন লাভ হয়নি।

টেপুরা গ্রামের কৃষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্ত্রীর ব্যবহৃত গহনা বন্দক রেখে ও ধার দেনা করে তিন একর জমিতে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে তরমুজ চাষ করেছিলাম কিন্তু এক টাকাও বিক্রি করতে পারিনি। গাছে অধিক ফুল আসলেও ফল হয়নি। কৃষি অফিসের পরামর্শে হস্ত পরাগায়ন করেও কোন কাজে আসেনি। কিভাবে ধার দেনা পরিশোধ করবো সেই চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে।

সোনাখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, মুই ধার দেনা হইর্যা ক্ষেতে তরমুজ চাষ হরছি। হেই ক্ষেতে তরমুজ অয়নি। মুই শ্যাষ হইয়া গেছি। এ্যাহন সরকার যদি মোরে সাহায্য সহযোগিতা না হরে হ্যালে মোর দ্যাশ ছাইর্যা পলাইয়া যাইতে হবে।

সদর ইউনিয়নের মাইঠা গ্রামের আঃ সালাম বলেন, এ বছর ধার দেনা করে তরমুজ চাষ করেছি। গাছে তরমুজ হয়েছে কিন্ত সেই তরমুজ পরিপক্ক হওয়ার পূর্বেই অধিকাংশ গাছ পুড়ে মারা গেছে। এখন আমার তরমুজ ক্ষেত গরুর খাবারে পরিণত হয়েছে।

এছাড়া তরমুজ চাষী মনির মুসুল্লী, প্রিন্স মৃধা, শাহীন, মামুন বলেন, ক্ষেতে তরমুজতো হয়নি। পুড়ে গাছগুলো মরে গেছে। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো সেই চিন্তায় ঘুম হারাম।

স্থাণীয় একাধিক সচেতন ব্যক্তিরা জানায়, এ বছরের মত তরমুজ চাষিদের এমন অবস্থা কখনো হয়নি। গাছে ফুল ধরে ফল হয়না, গাছ পুড়ে যাওয়া, আবার কোন কোন ক্ষেতে ফল হয়ে তা পরিপক্ক না হওয়ার অবস্থা কখনো হতে দেখিনি। অনেক তরমুজ চাষিরা পথে বসে গেছেন। অনেকে ঋণ করে তরমুজ চাষ করেছেন। ওই ঋণের বোঝা নিয়ে চাষিরা এখন দিশেহারা হয়ে গা ঢাকা দিয়েছেন। তারা নিঃস্ব হয়ে যাওয়া চাষিদের সরকারীভাবে প্রনোদনা দেয়ার দাবী জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, মানসম্মত বীজ রোপন করতে না পারা ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে পরাগায়ন ঘটেনি। ফলে গাছে ফুল হলেও ফল (তরমুজ) হয়নি। আবার অনেক ক্ষেতে ফল হলেও তা পরিপক্ক না হয়ে গাছগুলো পুড়ে গেছে। এছাড়া সরকারীভাবে কৃষকদের জন্য তরমুজের বীজ সরবরাহ না করায় বে-সরকারী কোম্পানীগুলো নষ্ট বীজ দিয়ে কৃষকদের সাথে প্রতারন করেছে।

তিনি আরো বলেন, সরকারীভাবে অত্র উপজেলায় কতজন তরমুজ চাষীর ক্ষেতে তরমুজের ফলন হয়নি তা সঠিকভাবে বলা না গেলেও অনুমান সহাস্রাধিক তরমুজ চাষীদের ক্ষেতে এ বছর তরমুজ হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD