নিউমার্কেট ‘দুই দোকানির বিরোধ’ থেকে জড়ানো হয় ঢাকা কলেজের ছাত্রদের

শেয়ার করুন...

ঘটনা সোমবার সন্ধ্যার। ইফতারের সময় টেবিল বসানো নিয়ে নিউমার্কেটের দুটি খাবারের দোকানের কর্মীদের মধ্যে বিরোধ হয়। এর জেরে ওয়েলকাম ফাস্ট ফুড নামের একটি খাবারের দোকানের কর্মচারী বাপ্পীকে মারধর করেন ক্যাপিটাল ফাস্ট ফুডের কাওসার। প্রতিশোধ নিতে বাপ্পী ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কাওসারের ওপর হামলা করেন। কাওসারের লোকজন শিক্ষার্থীদের মারধর করে বের করে দেন। এর জরে ধরেই রাতে শিক্ষার্থীরা নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিউমার্কেটের ভেতর দুই দোকানদারের মধ্যে ঝামেলা হয়। এর জেরেই এক পক্ষ ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি ও মারামারির ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীরা চলে যান। এরপর তাঁরা গুজব ছড়ান ব্যবসায়ীরা শিক্ষার্থীদের মারধর করেছেন, কুপিয়ে জখম করেছেন। পরে তাঁরা নিউমার্কেটে এসে হামলা ও অগ্নিসংযোগ করার চেষ্টা করেন।

ওয়েলকাম ফাস্ট ফুডের মালিক মো. রফিক প্রথম আলোকে বলেন, বাপ্পীকে মারধরের পর বিষয়টি নিয়ে বসার কথা ছিল। কিন্তু বাপ্পী এর আগে তাঁর পরিচিত ঢাকা কলেজের শিক্ষার্থীদের জানান। তাঁরা এসে এ বিষয়ে কাওসারের কাছে জানতে চান। তখন কাওসার তাঁর লোকজন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে মার্কেট থেকে বের করে দেন। পরে কলেজের শিক্ষার্থীরা দল বেঁধে এসে হামলা করেন।

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া ফুহাদ হোসেন প্রথম আলোকে বলেন, এক ছাত্র নিউমার্কেটে কেনাকাটা করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ব্যবসায়ীরা তাঁকে কুপিয়ে আহত করেন। এর জেরেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর মঙ্গলবার সকাল থেকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিনভর সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আহত একজন পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এক শিক্ষার্থীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেট ‘দুই দোকানির বিরোধ’ থেকে জড়ানো হয় ঢাকা কলেজের ছাত্রদের

শেয়ার করুন...

ঘটনা সোমবার সন্ধ্যার। ইফতারের সময় টেবিল বসানো নিয়ে নিউমার্কেটের দুটি খাবারের দোকানের কর্মীদের মধ্যে বিরোধ হয়। এর জেরে ওয়েলকাম ফাস্ট ফুড নামের একটি খাবারের দোকানের কর্মচারী বাপ্পীকে মারধর করেন ক্যাপিটাল ফাস্ট ফুডের কাওসার। প্রতিশোধ নিতে বাপ্পী ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কাওসারের ওপর হামলা করেন। কাওসারের লোকজন শিক্ষার্থীদের মারধর করে বের করে দেন। এর জরে ধরেই রাতে শিক্ষার্থীরা নিউমার্কেটের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিউমার্কেটের ভেতর দুই দোকানদারের মধ্যে ঝামেলা হয়। এর জেরেই এক পক্ষ ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি ও মারামারির ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীরা চলে যান। এরপর তাঁরা গুজব ছড়ান ব্যবসায়ীরা শিক্ষার্থীদের মারধর করেছেন, কুপিয়ে জখম করেছেন। পরে তাঁরা নিউমার্কেটে এসে হামলা ও অগ্নিসংযোগ করার চেষ্টা করেন।

ওয়েলকাম ফাস্ট ফুডের মালিক মো. রফিক প্রথম আলোকে বলেন, বাপ্পীকে মারধরের পর বিষয়টি নিয়ে বসার কথা ছিল। কিন্তু বাপ্পী এর আগে তাঁর পরিচিত ঢাকা কলেজের শিক্ষার্থীদের জানান। তাঁরা এসে এ বিষয়ে কাওসারের কাছে জানতে চান। তখন কাওসার তাঁর লোকজন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে মার্কেট থেকে বের করে দেন। পরে কলেজের শিক্ষার্থীরা দল বেঁধে এসে হামলা করেন।

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া ফুহাদ হোসেন প্রথম আলোকে বলেন, এক ছাত্র নিউমার্কেটে কেনাকাটা করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ব্যবসায়ীরা তাঁকে কুপিয়ে আহত করেন। এর জেরেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর মঙ্গলবার সকাল থেকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিনভর সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আহত একজন পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এক শিক্ষার্থীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD