চিহ্নিত রাজাকারের সন্তানরা ও ভাই বিষ দিয়ে মাছ মেরেছে বীর মুক্তিযোদ্ধার পুকুরের!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে পুকুরে বিষ ঢেলে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীর পুকুরে চাষকৃত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী চিহ্নিত রাজাকারের ভাই ও তার সন্তানদের বিরুদ্ধে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ মারা হয় বলে অভিযোগ ওই মুক্তিযোদ্ধার। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার পুত্র মোঃ কামরুজ্জামান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার নাম মোঃ আজাহার আলী। তিনি উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ওই বীর মুক্তিযোদ্ধার পুত্র মোঃ কামরুজ্জামানের ভাষ্য, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী পিস কমিটির অন্যতম সদস্য তালিকাভূক্ত রাজাকার মৃত্যু কারী আমজাদ হোসেন শিকদারের পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ ও তার ছোট ভাই প্রতিবেশী আঃ মন্নান শিকদারের সাথে ৩১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে।

সম্প্রতি ওই বিরোধীয় জমির কাগজপত্র পর্যালোচনা ও আদালতের রায়ের আলোকে উভয় পক্ষের শালিশগন ওই মুক্তিযোদ্ধাকে জমি ভোগদখলে বুঝিয়ে দেয়া হয়। এটা মেনে নিতে পারেনি প্রতিবেশী ওই রাজাকার পরিবার। শনিবার গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গোপনে তাদের বসত বাড়ীর পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছগুলো মেরে ফেলছে। সকালে বাড়ীর লোকজন পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে পুলিশকে জানায়। মোঃ কামরুজ্জামানের তথ্যমতে, জমিজমা নিয়ে রাজাকার পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ ও তাদের চাচা আঃ মন্নান শিকদারের সঙ্গে বিরোধ চলে আসছে বিধায় এই ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন। তাঁর দাবি, পুকুরে বিষ দেওয়ার কারণে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মাছ মরে গেছে। পুকুরে বিষ ঢেলে মাছ মারার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন রাজাকার পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ, চাচা আঃ মন্নান শিকদার ও তার পুত্র আঃ মতিন শিকদার।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, বিষ ঢেলে পুকুরের মাছ মেরে ফেলায় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চিহ্নিত রাজাকারের সন্তানরা ও ভাই বিষ দিয়ে মাছ মেরেছে বীর মুক্তিযোদ্ধার পুকুরের!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে পুকুরে বিষ ঢেলে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীর পুকুরে চাষকৃত মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী চিহ্নিত রাজাকারের ভাই ও তার সন্তানদের বিরুদ্ধে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ মারা হয় বলে অভিযোগ ওই মুক্তিযোদ্ধার। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধার পুত্র মোঃ কামরুজ্জামান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার নাম মোঃ আজাহার আলী। তিনি উপজেলার কাটাখালী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ওই বীর মুক্তিযোদ্ধার পুত্র মোঃ কামরুজ্জামানের ভাষ্য, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী পিস কমিটির অন্যতম সদস্য তালিকাভূক্ত রাজাকার মৃত্যু কারী আমজাদ হোসেন শিকদারের পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ ও তার ছোট ভাই প্রতিবেশী আঃ মন্নান শিকদারের সাথে ৩১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে থানা ও আদালতে একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে।

সম্প্রতি ওই বিরোধীয় জমির কাগজপত্র পর্যালোচনা ও আদালতের রায়ের আলোকে উভয় পক্ষের শালিশগন ওই মুক্তিযোদ্ধাকে জমি ভোগদখলে বুঝিয়ে দেয়া হয়। এটা মেনে নিতে পারেনি প্রতিবেশী ওই রাজাকার পরিবার। শনিবার গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গোপনে তাদের বসত বাড়ীর পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির মাছগুলো মেরে ফেলছে। সকালে বাড়ীর লোকজন পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে পুলিশকে জানায়। মোঃ কামরুজ্জামানের তথ্যমতে, জমিজমা নিয়ে রাজাকার পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ ও তাদের চাচা আঃ মন্নান শিকদারের সঙ্গে বিরোধ চলে আসছে বিধায় এই ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন। তাঁর দাবি, পুকুরে বিষ দেওয়ার কারণে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মাছ মরে গেছে। পুকুরে বিষ ঢেলে মাছ মারার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন রাজাকার পুত্র হাবিব উল্লাহ, অলি উল্লাহ, আতিক উল্লাহ, চাচা আঃ মন্নান শিকদার ও তার পুত্র আঃ মতিন শিকদার।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, বিষ ঢেলে পুকুরের মাছ মেরে ফেলায় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD