ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ` চারজন দগ্ধ

শেয়ার করুন...

শফিকুল ইসলাম শফিক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন অগ্নি দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কাউসার মিয়ার মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে পাঠায়।

ফতুল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ভোর ৫টার দিকে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের সেমিপাকা ঘরের পাশের গ্যাসের রাইজার থেকে আগুন ধরে যায়। ওই আগুনে ঘরে ঘুমিয়ে থাকা চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটির রাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। গ্যাসের গন্ধও পেতেন তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেনের ১৭ শতাংশ, রোজিনা বেগমের ১৪ শতাংশ, তার দুই ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ` চারজন দগ্ধ

শেয়ার করুন...

শফিকুল ইসলাম শফিক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন অগ্নি দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কাউসার মিয়ার মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে পাঠায়।

ফতুল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ভোর ৫টার দিকে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের সেমিপাকা ঘরের পাশের গ্যাসের রাইজার থেকে আগুন ধরে যায়। ওই আগুনে ঘরে ঘুমিয়ে থাকা চারজন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটির রাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। গ্যাসের গন্ধও পেতেন তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেনের ১৭ শতাংশ, রোজিনা বেগমের ১৪ শতাংশ, তার দুই ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD