ভারতে সাজা ভোগের পর দেশে ফিরল ২১ বাংলাদেশি

শেয়ার করুন...

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২১ বাংলাদেশি সাজাভোগের পর শনিবার বিকালে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে। বিএসএফ ও আসাম পুলিশ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সোজা তাদেরকে বর্ডারে নিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের বেশিরভাগই বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

এরা হল সুনামগঞ্জের নাসির হুসেন, জকিগঞ্জের সাবেদ আহমদ, বাবলু আহমদ, আব্দুল ওয়াহিদ, সিলেটের খায়রুল ইসলাম, টাঙ্গাইলের আমজান আলী, গোলাপগঞ্জের সফিকুল ইসলাম, সুমন, ফকির, কানাইঘাটের আব্দুস শুকুর। এছাড়া সিলেটের বাইরের ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছে রমজান আলী, জাহিদা বেগম, সুফিয়া বেগম, মাছুম আহমদ, আশরাফুল আহমেদ চৌধুরী, লিটন আহমেদ, সফিক আহমেদ, রাজু আহমেদ, বিলাল উদ্দিন, শামিম আহমদ ও জুবেল আহমদ।

বিএসএফ, বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব বাংলাদেশি ভারতে প্রবেশ করেছিল। এদের বেশির ভাগই কাজের তাগিদে ও বেড়াতে গিয়ে ফেরার পথে পুলিশের হাতে আটক হয়। সাজা ভোগের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয় ভারত সরকার। ভারতের শিলচর পুলিশের ডিএসপি গৌরব আগরয়াল সাজাভোগী ২১ বাংলাদেশিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্তে বিজিবির হাতে হস্তান্তর করেন।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, ভারত থেকে ফেরত পাঠানো ২১ বাংলাদেশির মধ্যে ১৫ জনকে সুতারকান্দি সীমান্ত থেকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। অপর ৬ জন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগের পর সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশিরা দেশে ফিরেছেন। এর আগে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। –যুগান্তর

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে সাজা ভোগের পর দেশে ফিরল ২১ বাংলাদেশি

শেয়ার করুন...

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২১ বাংলাদেশি সাজাভোগের পর শনিবার বিকালে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে। বিএসএফ ও আসাম পুলিশ শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে সোজা তাদেরকে বর্ডারে নিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। এদের বেশিরভাগই বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

এরা হল সুনামগঞ্জের নাসির হুসেন, জকিগঞ্জের সাবেদ আহমদ, বাবলু আহমদ, আব্দুল ওয়াহিদ, সিলেটের খায়রুল ইসলাম, টাঙ্গাইলের আমজান আলী, গোলাপগঞ্জের সফিকুল ইসলাম, সুমন, ফকির, কানাইঘাটের আব্দুস শুকুর। এছাড়া সিলেটের বাইরের ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছে রমজান আলী, জাহিদা বেগম, সুফিয়া বেগম, মাছুম আহমদ, আশরাফুল আহমেদ চৌধুরী, লিটন আহমেদ, সফিক আহমেদ, রাজু আহমেদ, বিলাল উদ্দিন, শামিম আহমদ ও জুবেল আহমদ।

বিএসএফ, বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব বাংলাদেশি ভারতে প্রবেশ করেছিল। এদের বেশির ভাগই কাজের তাগিদে ও বেড়াতে গিয়ে ফেরার পথে পুলিশের হাতে আটক হয়। সাজা ভোগের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয় ভারত সরকার। ভারতের শিলচর পুলিশের ডিএসপি গৌরব আগরয়াল সাজাভোগী ২১ বাংলাদেশিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্তে বিজিবির হাতে হস্তান্তর করেন।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, ভারত থেকে ফেরত পাঠানো ২১ বাংলাদেশির মধ্যে ১৫ জনকে সুতারকান্দি সীমান্ত থেকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। অপর ৬ জন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগের পর সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশিরা দেশে ফিরেছেন। এর আগে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। –যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD