ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু`সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে না বলে অ‌ভি‌যোগ

শেয়ার করুন...

নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করার নির্দেশনা থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের রসুলপুর এলাকায় বাস্তবে তা করা হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায় নির্দিষ্ট প্রতিষ্ঠানে বসে বসেই করা হচ্ছে ভোটার তালিকা। চাওয়া হচ্ছে কারেন্ট বিলের কাগজ চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন নিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র। এতে করে একদিকে যেমন নতুন ভোটারদের পড়তে হচ্ছে ভোগান্তিতে অন্যদিকে সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ আরো অনেকেই।

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ২০ মে হতে ৯ জুন ১৪০টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। এ সময়ে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করবেন।

প্রথম ধাপের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ৯ জুন পর্যন্ত
এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন
২১ জুলাইয়ের মধ্যে এই ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে স্বাক্ষর দিতে হবে এবং তার ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক পরিপত্র জারি করে তথ্য সংগ্রহের জন্য মাঠ প্রশাসনকে রোহিঙ্গা ও অবাঞ্ছিত ব্যক্তিদের তথ্য সংগ্রহে সতর্কতাসহ সুনির্দিষ্ট ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

২. তথ্য সংগ্রহকালে কোনও ব্যক্তির তথ্য ফরম পূরণের আগে তিনি ইতোপূর্বে ভোটার হয়েছেন কিনা, তা অবশ্যই নিশ্চিত করা।

৩. বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হওয়া।

৪. কোনও ব্যক্তির নামের আগে বা পরে কোনও পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা।

৫. ভোটার যোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা।

৬. বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করা।

৭. নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ (ফরম-৫) ফরম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করা।

৮. সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা।

৯. সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফরমের কিছু অংশ দৈবচয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গমন করে শুদ্ধতা যাচাই করা এবং কোনও ভুল ধরা পড়লে তা শুদ্ধ করা।

১০. ভোটারযোগ্য নারীদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা, অর্থাৎ কোনোক্রমেই ভোটারযোগ্য কোনও নারী যেন বাদ না পড়েন, তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা।

১১. নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা।

১২. বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া। বিশেষ তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ এলাকাগুলোর জন্য তথ্য ফরম-২-এর সঙ্গে বিশেষ তথ্য ফরম পূরণ করা।

১৩. এক এলাকা হতে অন্য এলাকায় নাম স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্রসহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের নিকট দাখিল করা।

১৪. মৃত ভোটারের নাম কর্তনের জন্য ফরম-১২-এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কোনোক্রমেই জীবিত ভোটারের নাম মৃত হিসেবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে।

১৫. তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে।

১৬. কোনোক্রমেই রোহিঙ্গা এবং অবাঞ্ছিত ব্যক্তিদের তথ্য যেন সংগৃহীত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সর্বশেষ সংবাদ

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু`সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে না বলে অ‌ভি‌যোগ

শেয়ার করুন...

নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করার নির্দেশনা থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের রসুলপুর এলাকায় বাস্তবে তা করা হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায় নির্দিষ্ট প্রতিষ্ঠানে বসে বসেই করা হচ্ছে ভোটার তালিকা। চাওয়া হচ্ছে কারেন্ট বিলের কাগজ চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন নিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র। এতে করে একদিকে যেমন নতুন ভোটারদের পড়তে হচ্ছে ভোগান্তিতে অন্যদিকে সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ আরো অনেকেই।

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ২০ মে হতে ৯ জুন ১৪০টি উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। এ সময়ে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করবেন।

প্রথম ধাপের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ৯ জুন পর্যন্ত
এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন
২১ জুলাইয়ের মধ্যে এই ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে স্বাক্ষর দিতে হবে এবং তার ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক পরিপত্র জারি করে তথ্য সংগ্রহের জন্য মাঠ প্রশাসনকে রোহিঙ্গা ও অবাঞ্ছিত ব্যক্তিদের তথ্য সংগ্রহে সতর্কতাসহ সুনির্দিষ্ট ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।

২. তথ্য সংগ্রহকালে কোনও ব্যক্তির তথ্য ফরম পূরণের আগে তিনি ইতোপূর্বে ভোটার হয়েছেন কিনা, তা অবশ্যই নিশ্চিত করা।

৩. বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হওয়া।

৪. কোনও ব্যক্তির নামের আগে বা পরে কোনও পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা।

৫. ভোটার যোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা।

৬. বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করা।

৭. নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ (ফরম-৫) ফরম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করা।

৮. সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা।

৯. সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফরমের কিছু অংশ দৈবচয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গমন করে শুদ্ধতা যাচাই করা এবং কোনও ভুল ধরা পড়লে তা শুদ্ধ করা।

১০. ভোটারযোগ্য নারীদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা, অর্থাৎ কোনোক্রমেই ভোটারযোগ্য কোনও নারী যেন বাদ না পড়েন, তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা।

১১. নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা।

১২. বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া। বিশেষ তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ এলাকাগুলোর জন্য তথ্য ফরম-২-এর সঙ্গে বিশেষ তথ্য ফরম পূরণ করা।

১৩. এক এলাকা হতে অন্য এলাকায় নাম স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্রসহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের নিকট দাখিল করা।

১৪. মৃত ভোটারের নাম কর্তনের জন্য ফরম-১২-এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কোনোক্রমেই জীবিত ভোটারের নাম মৃত হিসেবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে।

১৫. তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে।

১৬. কোনোক্রমেই রোহিঙ্গা এবং অবাঞ্ছিত ব্যক্তিদের তথ্য যেন সংগৃহীত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD