পায়রা নদী থেকে মাছ ধরার অপরাধে জেলেদের হামলায় অপর ৫ জেলে আহত!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীর পায়রা নদীতে মাছ ধরার অপরাধে জেলেদের হামলায় অপর ৫ জেলে গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২ টার সময় খেকুয়ানি গ্রামে।

জানা গেছে, আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ৫ জেলে শুক্রবার দুপুরে পায়রা নদীতে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিল। জেলেরা খেকুয়ানি সেতুর নিকট আসামাত্র ওই গ্রামের জেলে আক্কাচ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেনের নেতৃত্বে চাউলা গ্রামের ৫ জেলের উপর বাঁশ ও গাছের ডাল নিয়ে হামলা হরে। এলোপাথারি হামলায় নূর জামাল হাওলাদার (৩৫), আলতাফ হোসেন (৪০), অপু প্যাদা (২৫), শাহাবুদ্দিন (৩০) ও জামাল হাওলাদার (২৫) আহত হন। আহদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে নূর জামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত জেলে জামাল হাওলাদার বলেন, মোরা প্যাডের দায়ে পায়রা নদীতে মাছ ধরতে আইছিলাম। খালি খালি খেকুয়ানি গ্রামের জাইল্যা আক্কাছ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেনের নেতৃত্বে মোগো উপরে হামলা করে গুরুতর আহত করেছে। মোগো মধ্যে নূর জামালের অবস্থা ব্যামালা খারাব। হের মাথায় ৮ থেকে ১০টি সেলাই লাগজে।

অভিযুক্ত জেলে আক্কাছ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেন হামলার কথা স্বীকার করে বলেন, মোগো ভুল অইছে।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারাহ বলেন, নূর জামালের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার সিটি স্কান করানো প্রয়োজন তাই তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অনান্যদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, জেলেদের উপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়রা নদী থেকে মাছ ধরার অপরাধে জেলেদের হামলায় অপর ৫ জেলে আহত!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীর পায়রা নদীতে মাছ ধরার অপরাধে জেলেদের হামলায় অপর ৫ জেলে গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২ টার সময় খেকুয়ানি গ্রামে।

জানা গেছে, আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ৫ জেলে শুক্রবার দুপুরে পায়রা নদীতে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিল। জেলেরা খেকুয়ানি সেতুর নিকট আসামাত্র ওই গ্রামের জেলে আক্কাচ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেনের নেতৃত্বে চাউলা গ্রামের ৫ জেলের উপর বাঁশ ও গাছের ডাল নিয়ে হামলা হরে। এলোপাথারি হামলায় নূর জামাল হাওলাদার (৩৫), আলতাফ হোসেন (৪০), অপু প্যাদা (২৫), শাহাবুদ্দিন (৩০) ও জামাল হাওলাদার (২৫) আহত হন। আহদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে নূর জামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত জেলে জামাল হাওলাদার বলেন, মোরা প্যাডের দায়ে পায়রা নদীতে মাছ ধরতে আইছিলাম। খালি খালি খেকুয়ানি গ্রামের জাইল্যা আক্কাছ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেনের নেতৃত্বে মোগো উপরে হামলা করে গুরুতর আহত করেছে। মোগো মধ্যে নূর জামালের অবস্থা ব্যামালা খারাব। হের মাথায় ৮ থেকে ১০টি সেলাই লাগজে।

অভিযুক্ত জেলে আক্কাছ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেন হামলার কথা স্বীকার করে বলেন, মোগো ভুল অইছে।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারাহ বলেন, নূর জামালের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার সিটি স্কান করানো প্রয়োজন তাই তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অনান্যদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, জেলেদের উপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD