আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ আহত ৭

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে বিরোধীয় জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য করেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের জাকির গাজী ও রুবেল মোল্লার মধ্যে ১২ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ (সোমবার) দুপুর অনুমান ১টার দিকে বিরোধীয় ওই জমি রুবেল তার পৈত্রিক জমি দাবী করে বাড়ি তৈরির জন্য মাটি কাটছিলেন। খবর পেয়ে রুবেল মোল্লা লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাকির গাজী (৪২), মোশ্বের্দা বেগম (৩৮), হামিদা বেগম (১৭), রুবেল মোল্লা (৩০), ইমরান হাওলাদার (২০), আলেয়া বেগম (৪৫) ও সোহেল মোল্লা (২৩) আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত জাকির গাজী বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মাটি কাটতে গেলে রুবেল মোল্লা লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের আহত করেছে।

অভিযুক্ত রুবেল মোল্লা হামলার কথা অস্বীকার করে জমি তার দাবী করে বলেন, জাকির গাজী জোর করে আমার জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। আমি দখলে নিতে বাঁধা দিয়েছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দিনা বলেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ আহত ৭

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে বিরোধীয় জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য করেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের জাকির গাজী ও রুবেল মোল্লার মধ্যে ১২ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ (সোমবার) দুপুর অনুমান ১টার দিকে বিরোধীয় ওই জমি রুবেল তার পৈত্রিক জমি দাবী করে বাড়ি তৈরির জন্য মাটি কাটছিলেন। খবর পেয়ে রুবেল মোল্লা লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাকির গাজী (৪২), মোশ্বের্দা বেগম (৩৮), হামিদা বেগম (১৭), রুবেল মোল্লা (৩০), ইমরান হাওলাদার (২০), আলেয়া বেগম (৪৫) ও সোহেল মোল্লা (২৩) আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত জাকির গাজী বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মাটি কাটতে গেলে রুবেল মোল্লা লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের আহত করেছে।

অভিযুক্ত রুবেল মোল্লা হামলার কথা অস্বীকার করে জমি তার দাবী করে বলেন, জাকির গাজী জোর করে আমার জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। আমি দখলে নিতে বাঁধা দিয়েছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দিনা বলেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD