সোনারগাঁয়ে সাংবাদিক মশিউরের ওপর কিশোর গ্যাং এর হামলা

শেয়ার করুন...

ফয়সাল আহমেদ: এবার নারায়ণগঞ্জে কিশোর গ্যাং কর্তৃক হামলার শিকার হয়েছেন একজন শিক্ষক। দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে তার ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন তিনি ৷ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকশা জ্যামে আটকে থাকে।

এক পর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ৭-৮জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সাংবাদিক মশিউরের ওপর কিশোর গ্যাং এর হামলা

শেয়ার করুন...

ফয়সাল আহমেদ: এবার নারায়ণগঞ্জে কিশোর গ্যাং কর্তৃক হামলার শিকার হয়েছেন একজন শিক্ষক। দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মশিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে তার ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে অংশ নেন তিনি ৷ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিংমলের সামনে তাদের বহন করা অটোরিকশা জ্যামে আটকে থাকে।

এক পর্যায়ে হাবিবপুর গ্রামের লিটুর ছেলে কিশোর গ্যাংয়ের লিডার অন্তুুর নেতৃত্বে ৭-৮জনের একটি দল চারটি মোটরসাইকেলযোগে উল্টো পথে এসে অটোরিকশা গতিরোধ করে অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে ছাত্রীদের উক্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে মশিউর রহমান উক্ত্যক্ত করা ও উল্টোপথে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাকে টেনে হেচড়ে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

এক পর্যায়ে তিনি পার্শ্ববর্তী মার্কেটে গিয়ে আশ্রয় নিলে তাকে সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD