হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নি

শেয়ার করুন...

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। সোমবার (৩০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। তার অন্যতম আইনজীবী মো. শাহীনুজ্জামান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করে নয়ন বন্ড এবং রিফাত ফরাজীর সহযোগীরা।

এরপর গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।পরে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডকে প্রধান আসামি করে মোট ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ/ছয় জনের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মূলত সেই মামলায় প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী বানিয়েছিলেন নিহত রিফাতের বাবা।

এরপর একই বছরের ২ জুলাই ভোরে জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামলার প্রধান আসামি নয়ন বন্ড (২৫) প্রাণ হারান। আরও পড়ুন : মেঘনা থেকে বালু উত্তোলনে সেলিম খানকে আদালতের নিষেধাজ্ঞা নির্মম সেই হত্যাকাণ্ডের ২০ দিন পর ওই বছরের ১৬ জুলাই মিন্নিকে তার বাবার বাসা থেকে বরগুনা পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর এ হত্যার ঘটনায় মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা হওয়ায় সেই রাতেই তাকে গ্রেফতার দেখায় পুলিশ। পরে একই বছরের ২৯ আগস্ট হাইকোর্ট থেকে মিন্নিকে জামিন দেওয়া হয়।

দীর্ঘ সময় যাবত চলা বিচারকাজ শেষে ২০২০ সালের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিষয়ে রায় ঘোষণা করেন বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। একই সঙ্গে ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। আর বাকি চারজনকে খালাস দেওয়া হয়।

পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ বাকি আসামিরা আপিল করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, মোহাইমিনুল ইসলাম সিফাত, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান এবং আয়শা সিদ্দিকা মিন্নি।

মামলা থেকে খালাস পেয়েছেন— মো. মুসা (পলাতক), মো. সাগর, রাফিউল ইসলাম রাব্বি এবং কামরুল ইসলাম সাইমুন। এরপর ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মিন্নি। পরে ২০২০ সালের ৪ নভেম্বর সে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জরিমানাও স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।

সর্বশেষ সংবাদ

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নি

শেয়ার করুন...

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। সোমবার (৩০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। তার অন্যতম আইনজীবী মো. শাহীনুজ্জামান গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করে নয়ন বন্ড এবং রিফাত ফরাজীর সহযোগীরা।

এরপর গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।পরে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডকে প্রধান আসামি করে মোট ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ/ছয় জনের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মূলত সেই মামলায় প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী বানিয়েছিলেন নিহত রিফাতের বাবা।

এরপর একই বছরের ২ জুলাই ভোরে জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামলার প্রধান আসামি নয়ন বন্ড (২৫) প্রাণ হারান। আরও পড়ুন : মেঘনা থেকে বালু উত্তোলনে সেলিম খানকে আদালতের নিষেধাজ্ঞা নির্মম সেই হত্যাকাণ্ডের ২০ দিন পর ওই বছরের ১৬ জুলাই মিন্নিকে তার বাবার বাসা থেকে বরগুনা পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর এ হত্যার ঘটনায় মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা হওয়ায় সেই রাতেই তাকে গ্রেফতার দেখায় পুলিশ। পরে একই বছরের ২৯ আগস্ট হাইকোর্ট থেকে মিন্নিকে জামিন দেওয়া হয়।

দীর্ঘ সময় যাবত চলা বিচারকাজ শেষে ২০২০ সালের ২৭ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিষয়ে রায় ঘোষণা করেন বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। একই সঙ্গে ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। আর বাকি চারজনকে খালাস দেওয়া হয়।

পরে নিয়ম অনুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ বাকি আসামিরা আপিল করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, মোহাইমিনুল ইসলাম সিফাত, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান এবং আয়শা সিদ্দিকা মিন্নি।

মামলা থেকে খালাস পেয়েছেন— মো. মুসা (পলাতক), মো. সাগর, রাফিউল ইসলাম রাব্বি এবং কামরুল ইসলাম সাইমুন। এরপর ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মিন্নি। পরে ২০২০ সালের ৪ নভেম্বর সে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জরিমানাও স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD