নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

শেয়ার করুন...

দেশের নীট ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। রীতিমত তাকে অবরুদ্ধ করে রাখে ব্যবসায়িরা। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, জামায়াতের ওই ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং এমপি আব্দুল্লাহ আল আমিন উভয়ই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ হাতেমকে স্টেজে দেখে ক্ষুব্ধ হন এমপি আল আমিন এবং তিনি মঞ্চে বসতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নিজের বক্তব্যে তিনি হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে অভিহিত করে বলেন, “আমি ফ্যাসিষ্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।”

এমপির এমন আক্রমণাত্মক মন্তব্যের পরপরই উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার সমর্থনে শত শত ব্যবসায়ী ও অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা এমপি আল আমিনের এই আচরণের তীব্র নিন্দা জানান। এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, “মোহাম্মদ হাতেম কোনো চাটুকার নেতা নন, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটে বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখা ব্যবসায়ীদের প্রধান নেতা। তাকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে অপমান করা মানে পুরো ব্যবসায়ী সমাজকে অপমান করা। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না।

নারায়ণগঞ্জের বিসিক এলাকার একাধিক শিল্পমালিক জানান, “মূলত হাতেম ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং ব্যবসায়ীবান্ধব ভূমিকার কারণেই আমরা প্রতিকূল পরিবেশেও নারায়ণগঞ্জে ব্যবসা টিকিয়ে রেখেছি। আজ তিনি না থাকলে আমরা অনেক আগেই আমাদের শিল্পপ্রতিষ্ঠান গাজীপুর বা অন্য জেলায় স্থানান্তর করে ফেলতাম। আমাদের অভিভাবককে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার সাহস এমপি কোথা থেকে পান?

ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বলা হয়, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কাম্য নয়। এই ঘটনায় নারায়ণগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফতুল্লা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যবসায়িদের রোষানল থেকে ২ ঘন্টার পর এমপি আল আমিনকে উদ্ধার করে পুলিশ।

তাকে গাড়িতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (সাকেল-ক) হাসিনুজ্জামান।

এ বিষয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, “পেশাজীবী ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে এমপি আব্দুল্লাহ আল আমিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত কথা হবে।

উল্লেখ্য, মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে দেশের পোশাক খাতের উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ব্যবসায়ীদের অধিকার আদায়ে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। তার মতো একজন শীর্ষ ব্যবসায়ী নেতাকে প্রকাশ্য অনুষ্ঠানে এমন মন্তব্য করায় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্যের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

শেয়ার করুন...

দেশের নীট ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। রীতিমত তাকে অবরুদ্ধ করে রাখে ব্যবসায়িরা। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, জামায়াতের ওই ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং এমপি আব্দুল্লাহ আল আমিন উভয়ই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ হাতেমকে স্টেজে দেখে ক্ষুব্ধ হন এমপি আল আমিন এবং তিনি মঞ্চে বসতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে নিজের বক্তব্যে তিনি হাতেমকে ‘ফ্যাসিষ্টের দোসর’ হিসেবে অভিহিত করে বলেন, “আমি ফ্যাসিষ্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।”

এমপির এমন আক্রমণাত্মক মন্তব্যের পরপরই উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার সমর্থনে শত শত ব্যবসায়ী ও অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা এমপি আল আমিনের এই আচরণের তীব্র নিন্দা জানান। এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, “মোহাম্মদ হাতেম কোনো চাটুকার নেতা নন, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটে বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখা ব্যবসায়ীদের প্রধান নেতা। তাকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে অপমান করা মানে পুরো ব্যবসায়ী সমাজকে অপমান করা। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না।

নারায়ণগঞ্জের বিসিক এলাকার একাধিক শিল্পমালিক জানান, “মূলত হাতেম ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং ব্যবসায়ীবান্ধব ভূমিকার কারণেই আমরা প্রতিকূল পরিবেশেও নারায়ণগঞ্জে ব্যবসা টিকিয়ে রেখেছি। আজ তিনি না থাকলে আমরা অনেক আগেই আমাদের শিল্পপ্রতিষ্ঠান গাজীপুর বা অন্য জেলায় স্থানান্তর করে ফেলতাম। আমাদের অভিভাবককে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার সাহস এমপি কোথা থেকে পান?

ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বলা হয়, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কাম্য নয়। এই ঘটনায় নারায়ণগঞ্জের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফতুল্লা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যবসায়িদের রোষানল থেকে ২ ঘন্টার পর এমপি আল আমিনকে উদ্ধার করে পুলিশ।

তাকে গাড়িতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (সাকেল-ক) হাসিনুজ্জামান।

এ বিষয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, “পেশাজীবী ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে এমপি আব্দুল্লাহ আল আমিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত কথা হবে।

উল্লেখ্য, মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে দেশের পোশাক খাতের উন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ব্যবসায়ীদের অধিকার আদায়ে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। তার মতো একজন শীর্ষ ব্যবসায়ী নেতাকে প্রকাশ্য অনুষ্ঠানে এমন মন্তব্য করায় নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্যের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD