পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

শেয়ার করুন...

মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা ২টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে ৪টার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত নিতে পারবেন।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রমতে, সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।

সর্বশেষ সংবাদ

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

শেয়ার করুন...

মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা ২টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে ৪টার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত নিতে পারবেন।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রমতে, সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD