সাপ দিয়ে চাঁদাবাজি

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: গলায় বিশাল আকৃতির একটি সাপ ঝুলিয়ে বরগুনার আমতলী পৌরশহরের প্রতিটি দোকানে গিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি করছে সাপুড়ে পিতা আলাউদ্দিন (৫০) ও তার পুত্র সজিব (১৫)।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাপুড়ে পুত্র সজিব গলায় একটি বিশাল আকৃতির দারাইস জাতের সাপ ঝুলিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি শুরু করে। ওই চাঁদাবাজিতে তার পিতা সাপুড়ে আলাউদ্দিন সহযোগিতা করেন। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে টাকা নিচ্ছে গলায় সাপ ঝুলানো ওই কিশোর। প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু ২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আর কোন দোকানদার টাকা দিতে না চাইলে তার ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেওয়া হয় যাতে সে ভয় পেয়ে চাঁদার টাকা পরিশোধ করেন। পৌর শহরের সড়কে চলাচলরত অটো রিকশা থেকেও সাপের ভয় দেখিয়ে টাকা নিচ্ছে ওই সাপুড়ে বাপবেটা।

পৌর শহরে মুদি দোকানি শ্যামল কর্মকার, রেস্তোরা ব্যবসায়ী ফনি বাবু বলেন, বিশাল আকৃতির একটি সাপ গলায় ঝুলিয়ে দোকানের সামনে এসে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদা চায় এক কিশোর ও তার পিতা। টাকা না দিলে দোকানের ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেয়। ভয়েপেয়ে প্রথমে ১০ টাকা দিয়েছিলাম, সে টাকা ফিরিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ২০ টাকা করে দিয়েছি।

অটো রিকশাচালক জাফর মিয়া বলেন, সড়ক দিয়ে যাওয়ার পথে আমার অটো রিকসা থামিয়ে আমার সামনে বড় একটি সাপ ঝুলাতে থাকে। বাধ্যহয়ে আমি ১০ টাকা দিয়েছি। এত বড় সাপ দেখে ভয় পেয়ে অনেকেই তাদের টাকা দিছে। ‘

গলায় সাপ ঝুলানো কিশোর সজিবের কাছে প্রথমে নাম-পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন। তবে ওই সাপুড়ের সাথে থাকা পিতা আলাউদ্দিন তাদের বাড়ি কুমিল্লায় বলে তারা জানান। তারা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে ওই সাপ নিয়ে আমতলীতে এসেছেন। সাপের ভয় দেখিয়ে এভাবে কেন টাকা নিচ্ছেন জানতে চাইলে তারা জানায় এক সাপুড়ে বোনের বিয়ের জন্য তারা সর্দারের হুকুমে চাঁদা তুলছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সাপেড় ভয় দেখিয়ে চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। সাপ দিয়ে টাকা উত্তোলন বন্ধে দ্রæত ব্যবস্থা নেয়া হবে

সর্বশেষ সংবাদ

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ দিয়ে চাঁদাবাজি

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: গলায় বিশাল আকৃতির একটি সাপ ঝুলিয়ে বরগুনার আমতলী পৌরশহরের প্রতিটি দোকানে গিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি করছে সাপুড়ে পিতা আলাউদ্দিন (৫০) ও তার পুত্র সজিব (১৫)।

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাপুড়ে পুত্র সজিব গলায় একটি বিশাল আকৃতির দারাইস জাতের সাপ ঝুলিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি শুরু করে। ওই চাঁদাবাজিতে তার পিতা সাপুড়ে আলাউদ্দিন সহযোগিতা করেন। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে টাকা নিচ্ছে গলায় সাপ ঝুলানো ওই কিশোর। প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু ২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আর কোন দোকানদার টাকা দিতে না চাইলে তার ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেওয়া হয় যাতে সে ভয় পেয়ে চাঁদার টাকা পরিশোধ করেন। পৌর শহরের সড়কে চলাচলরত অটো রিকশা থেকেও সাপের ভয় দেখিয়ে টাকা নিচ্ছে ওই সাপুড়ে বাপবেটা।

পৌর শহরে মুদি দোকানি শ্যামল কর্মকার, রেস্তোরা ব্যবসায়ী ফনি বাবু বলেন, বিশাল আকৃতির একটি সাপ গলায় ঝুলিয়ে দোকানের সামনে এসে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদা চায় এক কিশোর ও তার পিতা। টাকা না দিলে দোকানের ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেয়। ভয়েপেয়ে প্রথমে ১০ টাকা দিয়েছিলাম, সে টাকা ফিরিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ২০ টাকা করে দিয়েছি।

অটো রিকশাচালক জাফর মিয়া বলেন, সড়ক দিয়ে যাওয়ার পথে আমার অটো রিকসা থামিয়ে আমার সামনে বড় একটি সাপ ঝুলাতে থাকে। বাধ্যহয়ে আমি ১০ টাকা দিয়েছি। এত বড় সাপ দেখে ভয় পেয়ে অনেকেই তাদের টাকা দিছে। ‘

গলায় সাপ ঝুলানো কিশোর সজিবের কাছে প্রথমে নাম-পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন। তবে ওই সাপুড়ের সাথে থাকা পিতা আলাউদ্দিন তাদের বাড়ি কুমিল্লায় বলে তারা জানান। তারা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে ওই সাপ নিয়ে আমতলীতে এসেছেন। সাপের ভয় দেখিয়ে এভাবে কেন টাকা নিচ্ছেন জানতে চাইলে তারা জানায় এক সাপুড়ে বোনের বিয়ের জন্য তারা সর্দারের হুকুমে চাঁদা তুলছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সাপেড় ভয় দেখিয়ে চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। সাপ দিয়ে টাকা উত্তোলন বন্ধে দ্রæত ব্যবস্থা নেয়া হবে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD