নারায়ণগঞ্জের পর এবার বরিশালে তিন কন্যাশিশু ভূমিষ্ট’ নাম রেখেছে স্বপ্ন-পদ্মা-সেতু

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের কোলজুুড়ে তিন কন্যাশিশু ভূমিষ্ট হয়েছে। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় বরিশাল নগরীর ডা. মোখলেছুর রহমান ক্লিনিকে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সার্জন ডা. মুন্সী মোমিনুল হক। তিনি জানান, আজ ভোরে প্রসূতি নারীকে ক্লিনিকে ভর্তি করা হয়। নরমাল ডেলিভারি সম্ভব হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতক ভূমিষ্ঠ হয়। তারা সকলেই কন্যা। এর মধ্যে দুইজনের ওজন দেড় কেজি করে। একজনের ওজন এক কেজি ৪০০ গ্রাম। নববজাতক তিনজন ও মা সুস্থ রয়েছেন।

জানা গেছে, বাবু সিকদার- নুরুন নাহার দম্পতির প্রথম সন্তান তারা। বাবু ভাড়ায় মোটরসাইকেল চালান। সুযোগ পেলে তিনি দলের হয়ে কাজ করেন। চারদিকে এখন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি। মোটরসাইকেল চালকেরও প্রস্তুতি ছিল সমাবেশে যাওয়ার। কিন্তু তার আগেই প্রসববেদনা শুরু হয় স্ত্রীর। একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় তিন কন্যা।

খুুশিতে নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু।নবজাতকদের বাবা বাবু সিকদার জানান, তার বাড়ি বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিমতলা স্ট্যান্ড নামক স্থানে। স্ত্রীর নাম নুরুন নাহার।তিনি বলেন, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আমার সংসার চলে। তবে এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করি। গরিব মানুষ তো, দলের জন্য কিছু দিতে পারি না।

এজন্য তিন মেয়ে যেহেতু আল্লাহ দিয়েছে, তাদের নাম রাখলাম স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে।তিনি বলেন, আমারও যাওয়ার কথা ছিল উদ্বোধনী সমাবেশে। কিন্তু এখন কীভাবে যাব বুঝতেছি না। মূলত নেত্রীকে ভালোবাসার কারণে আমার মেয়ে তিনজনের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা, সেতু।তিন কন্যার জন্ম নিয়ে উভয় পরিবারে খুশির বন্যা বইছে বলে জানান নানি তাসলিমা বেগম ও দাদী মমতাজ বেগম।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিন শিশুর জন্ম হয়। তার মধ্যে একটি ছেলে শিশু, দুটি মেয়ে। মা-বাবা তাদের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। এর আগে মঙ্গলবার (১৫ জুন) লাইজু আক্তার নামে এক নারী নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে তিন কন্যাশিশু ভূমিষ্ট’ নাম রেখেছে স্বপ্ন-পদ্মা-সেতু

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে এক মায়ের কোলজুুড়ে তিন কন্যাশিশু ভূমিষ্ট হয়েছে। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় বরিশাল নগরীর ডা. মোখলেছুর রহমান ক্লিনিকে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সার্জন ডা. মুন্সী মোমিনুল হক। তিনি জানান, আজ ভোরে প্রসূতি নারীকে ক্লিনিকে ভর্তি করা হয়। নরমাল ডেলিভারি সম্ভব হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতক ভূমিষ্ঠ হয়। তারা সকলেই কন্যা। এর মধ্যে দুইজনের ওজন দেড় কেজি করে। একজনের ওজন এক কেজি ৪০০ গ্রাম। নববজাতক তিনজন ও মা সুস্থ রয়েছেন।

জানা গেছে, বাবু সিকদার- নুরুন নাহার দম্পতির প্রথম সন্তান তারা। বাবু ভাড়ায় মোটরসাইকেল চালান। সুযোগ পেলে তিনি দলের হয়ে কাজ করেন। চারদিকে এখন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি। মোটরসাইকেল চালকেরও প্রস্তুতি ছিল সমাবেশে যাওয়ার। কিন্তু তার আগেই প্রসববেদনা শুরু হয় স্ত্রীর। একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় তিন কন্যা।

খুুশিতে নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু।নবজাতকদের বাবা বাবু সিকদার জানান, তার বাড়ি বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিমতলা স্ট্যান্ড নামক স্থানে। স্ত্রীর নাম নুরুন নাহার।তিনি বলেন, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আমার সংসার চলে। তবে এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করি। গরিব মানুষ তো, দলের জন্য কিছু দিতে পারি না।

এজন্য তিন মেয়ে যেহেতু আল্লাহ দিয়েছে, তাদের নাম রাখলাম স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে।তিনি বলেন, আমারও যাওয়ার কথা ছিল উদ্বোধনী সমাবেশে। কিন্তু এখন কীভাবে যাব বুঝতেছি না। মূলত নেত্রীকে ভালোবাসার কারণে আমার মেয়ে তিনজনের নাম রেখেছি স্বপ্ন, পদ্মা, সেতু।তিন কন্যার জন্ম নিয়ে উভয় পরিবারে খুশির বন্যা বইছে বলে জানান নানি তাসলিমা বেগম ও দাদী মমতাজ বেগম।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিন শিশুর জন্ম হয়। তার মধ্যে একটি ছেলে শিশু, দুটি মেয়ে। মা-বাবা তাদের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। এর আগে মঙ্গলবার (১৫ জুন) লাইজু আক্তার নামে এক নারী নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD