হজে গিয়ে ভিক্ষার ঘটনায় গ্রেফতার ১ বাংলাদেশি

শেয়ার করুন...

হজে গিয়ে ভিক্ষার ঘটনায় গ্রেফতার হওয়া মতিয়ার রহমানকে দেশে ফেরানোর অপেক্ষায় মেহেরপুরবাসী। জেলার দুর্নাম করায় তাকে তিরস্কার করছে স্থানীয়রা। ধর্ম পালনের নাম ভাঙ্গিয়ে ভিক্ষার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। যদিও পরিবারের সদস্যদের দাবি মতিয়ার কীভাবে উপার্জন করেন সে সম্পর্কে কিছু্ই জানে না তারা। হাব সভাপতি বলছে, ব্যক্তির কাজ সম্পর্কে আগে থেকে জানা থাকে না তাদের। এক্ষেত্রে এজেন্সি বা সংগঠনের কিছুই করার নেই।

করোনার কারণে দুইবছর বন্ধ ছিল বাংলাদেশ থেকে হজযাত্রা। এবছর হজের সুযোগ মেলায় সৌদি যাচ্ছেন নিবন্ধিত হাজিরা। এরইমধ্যে ২২ জুন মদিনায় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন এক বাংলাদেশি। মতিয়ার রহমান নামের ওই বাঙালির বিরুদ্ধে হজে গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

পরে সৌদিতে অবস্থিত বাংলাদেশ হজ মিশন মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় মতিয়ারকে। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মতিয়ার। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলাও আছে। প্রায় ত্রিশ বছর আগে বোমা বানাতে গিয়ে হাতের কব্জি হারান।

এরপর নানা প্রতারণা ও কৌশলে অর্থ উপার্জনে নামেন। যদিও পরিবারের সদস্যদের দাবি, মতিয়ারের উপার্জন সম্পর্কে কিছুই জানেন না তিনি।

স্থানীয়রা জানান, ১২ বছর ধরে নিয়মিত হজে যান মতিয়ার। ভিক্ষার টাকায় গ্রামে কিনেছেন কয়েক বিঘা কৃষি জমি; হয়েছে পাকা দালান। তবে মতিয়ারকে কখনো মসজিদে দেখেননি তারা। স্থানীয়দের বিভিন্ন সময়ে ভারতে ও সৌদি আরবে প্রবাস জীবনের গল্প শোনাতেন মাতিয়ার। এভাবে ধর্ম পালনের নাম ভাঙ্গিয়ে ভিক্ষার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী।

এবছর ধানসিঁড়ি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন মতিয়ার। ব্যক্তির এমন আচরণের এজেন্সি বা সংগঠনের কিছুই করার নেই বলছেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর সভাপতি শাহদাত হোসেন তসলিম। মতিয়ারকে দেশে ফেরানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সূত্র যমুনা নিউস

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে ভিক্ষার ঘটনায় গ্রেফতার ১ বাংলাদেশি

শেয়ার করুন...

হজে গিয়ে ভিক্ষার ঘটনায় গ্রেফতার হওয়া মতিয়ার রহমানকে দেশে ফেরানোর অপেক্ষায় মেহেরপুরবাসী। জেলার দুর্নাম করায় তাকে তিরস্কার করছে স্থানীয়রা। ধর্ম পালনের নাম ভাঙ্গিয়ে ভিক্ষার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। যদিও পরিবারের সদস্যদের দাবি মতিয়ার কীভাবে উপার্জন করেন সে সম্পর্কে কিছু্ই জানে না তারা। হাব সভাপতি বলছে, ব্যক্তির কাজ সম্পর্কে আগে থেকে জানা থাকে না তাদের। এক্ষেত্রে এজেন্সি বা সংগঠনের কিছুই করার নেই।

করোনার কারণে দুইবছর বন্ধ ছিল বাংলাদেশ থেকে হজযাত্রা। এবছর হজের সুযোগ মেলায় সৌদি যাচ্ছেন নিবন্ধিত হাজিরা। এরইমধ্যে ২২ জুন মদিনায় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন এক বাংলাদেশি। মতিয়ার রহমান নামের ওই বাঙালির বিরুদ্ধে হজে গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

পরে সৌদিতে অবস্থিত বাংলাদেশ হজ মিশন মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয় মতিয়ারকে। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত মতিয়ার। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলাও আছে। প্রায় ত্রিশ বছর আগে বোমা বানাতে গিয়ে হাতের কব্জি হারান।

এরপর নানা প্রতারণা ও কৌশলে অর্থ উপার্জনে নামেন। যদিও পরিবারের সদস্যদের দাবি, মতিয়ারের উপার্জন সম্পর্কে কিছুই জানেন না তিনি।

স্থানীয়রা জানান, ১২ বছর ধরে নিয়মিত হজে যান মতিয়ার। ভিক্ষার টাকায় গ্রামে কিনেছেন কয়েক বিঘা কৃষি জমি; হয়েছে পাকা দালান। তবে মতিয়ারকে কখনো মসজিদে দেখেননি তারা। স্থানীয়দের বিভিন্ন সময়ে ভারতে ও সৌদি আরবে প্রবাস জীবনের গল্প শোনাতেন মাতিয়ার। এভাবে ধর্ম পালনের নাম ভাঙ্গিয়ে ভিক্ষার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী।

এবছর ধানসিঁড়ি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন মতিয়ার। ব্যক্তির এমন আচরণের এজেন্সি বা সংগঠনের কিছুই করার নেই বলছেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর সভাপতি শাহদাত হোসেন তসলিম। মতিয়ারকে দেশে ফেরানোর পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সূত্র যমুনা নিউস

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD