ডাস্টবিনে ফেলা শিশুটি ফিরিয়ে দেওয়া হলো প্রেমিক-প্রেমিকাকে

শেয়ার করুন...

বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া শিশুকে ডাস্টবিনে ফেলে গিয়েছিলেন এক প্রেমিক জুটি। ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ওই শিশুটির জন্ম দেওয়া প্রেমিক-প্রেমিকার সন্ধান মিলেছে এবং তাদের কাছে শিশুটি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার জলেশ্বরীতলায়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় জলেশ্বরীতলার পৌরসভা লেনের এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে সেখানে থাকা এক ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। উদ্ধারের সময় শিশুটির আনুমানিক বয়স ছিল সাতদিন।

জানা গেছে, এক প্রেমিক জুটির বিবাহবহির্ভূত সন্তান ছিল ওই শিশুটি। তবে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে বাচ্চাটি কেউ মেনে নিচ্ছিল না। বাচ্চাটির বাবাও অস্বীকার করে যাচ্ছিলেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তাদেরকে খুঁজে বের করে শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়।

বগুড়া সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং মা-বাবার সন্ধানে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার ও অন্যান্য বিষয়গুলোর উপর নজর দিয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে ঐ শিশুর বাবা-মার সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হয়ে শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করে। নিজেদের ভুল বুঝতে পেরেছেন জানিয়ে তারা বলেন, এখন তারা বিয়ে করে সংসার করতে চান।

তাজলিমুর রহমান আরও জানান, একটি সাদা শপিং ব্যাগে শাড়ি দিয়ে মুড়ে রাখা হয়েছিল বাচ্চাটিকে। সঙ্গে শিশুটির খাবার হিসাবে দুধসহ একটি ফিডার দেয়া হয়েছিল। মা’র উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে যাক। তবে দুই পরিবার এখন তাদের বিয়ে মেনে নিয়েছেন। স্বীকৃতিও দিয়েছেন বাচ্চাটিকে।

সর্বশেষ সংবাদ

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাস্টবিনে ফেলা শিশুটি ফিরিয়ে দেওয়া হলো প্রেমিক-প্রেমিকাকে

শেয়ার করুন...

বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া শিশুকে ডাস্টবিনে ফেলে গিয়েছিলেন এক প্রেমিক জুটি। ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া ওই শিশুটির জন্ম দেওয়া প্রেমিক-প্রেমিকার সন্ধান মিলেছে এবং তাদের কাছে শিশুটি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার জলেশ্বরীতলায়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় জলেশ্বরীতলার পৌরসভা লেনের এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে সেখানে থাকা এক ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। উদ্ধারের সময় শিশুটির আনুমানিক বয়স ছিল সাতদিন।

জানা গেছে, এক প্রেমিক জুটির বিবাহবহির্ভূত সন্তান ছিল ওই শিশুটি। তবে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে বাচ্চাটি কেউ মেনে নিচ্ছিল না। বাচ্চাটির বাবাও অস্বীকার করে যাচ্ছিলেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে তাদেরকে খুঁজে বের করে শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়।

বগুড়া সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজলিমুর রহমান জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং মা-বাবার সন্ধানে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার ও অন্যান্য বিষয়গুলোর উপর নজর দিয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে ঐ শিশুর বাবা-মার সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হয়ে শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করে। নিজেদের ভুল বুঝতে পেরেছেন জানিয়ে তারা বলেন, এখন তারা বিয়ে করে সংসার করতে চান।

তাজলিমুর রহমান আরও জানান, একটি সাদা শপিং ব্যাগে শাড়ি দিয়ে মুড়ে রাখা হয়েছিল বাচ্চাটিকে। সঙ্গে শিশুটির খাবার হিসাবে দুধসহ একটি ফিডার দেয়া হয়েছিল। মা’র উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে যাক। তবে দুই পরিবার এখন তাদের বিয়ে মেনে নিয়েছেন। স্বীকৃতিও দিয়েছেন বাচ্চাটিকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD