নাভারণে সাংবাদিকের ভাইকে হত্যা চেষ্টা: টাকা ছিনতাই

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণে শাহিন হোসেন নামে এক কাঁচা বাজার ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার কাছে থাকা নগত ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বুধবার সকাল ৬টার দিকে শাহিন হোসেন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আসার পথে তার উপর এ হামলা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শাহিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শাহিন হোসেন ঝিকরগাছা উপজেলার ডাঙ্গি গ্রামের আব্দুস সাত্তারের সেজো ছেলে এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের ভাই।

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, গত সোমবার (৮ আগষ্ট) খাজুরা গ্রামের সুমন হোসেনের স্ত্রী আন্না খাতুন তরকারি কিনতে আসে শাহিনের আড়তে। পরের দিন আন্না খাতুন একটি একশত টাকার ছেড়া নোট এনে শাহিনকে বলে এই টাকা তুমি দিয়েছো পাল্টিয়ে দাও। শাহিনও এই ছেড়া টাকা তাকে দেয়নি বলে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। আজ সকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা ও ছিনতাই করার উদ্দেশ্যে আসে আন্না খাতুনের স্বামী মৃত দেলোয়ার হোসেনের ছেলে সুমন, একই এলাকার লিয়াকত হোসেনের ছেলে সুজন সহ ৬-৭ সন্ত্রাসী। শাহিন হোসেন কাছে এলেই আচমকা দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। এলোপাতাড়ি পিটিয়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত করে শাহিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। এসময় শাহিনের কাছে থাকা আড়তের ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, সুমন ও সুজন সহ অন্যান্য সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত মাদক কারবারির সাথে জড়িত। মাদক কেনাবেচা সহ প্রকাশ্যে তারা মাদক সেবন করে। পাশাপাশি চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তারা।

স্থানীয়রা আরো বলেন, শুধু তাই না, স্থানীয় ৯ নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের পৌষ্য সন্ত্রাসীরা তারা। তিনার মদদে এই সকল সন্ত্রাসীরা দিন দিন সুশীল সমাজের সাধারণ মানুষকে বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে। এলাকার সাধারণ মানুষ তাদের ভয়ে কথা বলতে পারেন না বলে অভিযোগ করেন অনেকে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভারণে সাংবাদিকের ভাইকে হত্যা চেষ্টা: টাকা ছিনতাই

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণে শাহিন হোসেন নামে এক কাঁচা বাজার ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার কাছে থাকা নগত ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বুধবার সকাল ৬টার দিকে শাহিন হোসেন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আসার পথে তার উপর এ হামলা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শাহিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শাহিন হোসেন ঝিকরগাছা উপজেলার ডাঙ্গি গ্রামের আব্দুস সাত্তারের সেজো ছেলে এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের ভাই।

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, গত সোমবার (৮ আগষ্ট) খাজুরা গ্রামের সুমন হোসেনের স্ত্রী আন্না খাতুন তরকারি কিনতে আসে শাহিনের আড়তে। পরের দিন আন্না খাতুন একটি একশত টাকার ছেড়া নোট এনে শাহিনকে বলে এই টাকা তুমি দিয়েছো পাল্টিয়ে দাও। শাহিনও এই ছেড়া টাকা তাকে দেয়নি বলে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। আজ সকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা ও ছিনতাই করার উদ্দেশ্যে আসে আন্না খাতুনের স্বামী মৃত দেলোয়ার হোসেনের ছেলে সুমন, একই এলাকার লিয়াকত হোসেনের ছেলে সুজন সহ ৬-৭ সন্ত্রাসী। শাহিন হোসেন কাছে এলেই আচমকা দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। এলোপাতাড়ি পিটিয়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত করে শাহিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। এসময় শাহিনের কাছে থাকা আড়তের ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, সুমন ও সুজন সহ অন্যান্য সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত মাদক কারবারির সাথে জড়িত। মাদক কেনাবেচা সহ প্রকাশ্যে তারা মাদক সেবন করে। পাশাপাশি চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তারা।

স্থানীয়রা আরো বলেন, শুধু তাই না, স্থানীয় ৯ নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের পৌষ্য সন্ত্রাসীরা তারা। তিনার মদদে এই সকল সন্ত্রাসীরা দিন দিন সুশীল সমাজের সাধারণ মানুষকে বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে। এলাকার সাধারণ মানুষ তাদের ভয়ে কথা বলতে পারেন না বলে অভিযোগ করেন অনেকে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD