পূর্ণিমা, নিম্নচাপ ও অতিবৃষ্টিতে পায়রা নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: পূর্ণিমা, নিম্নচাপ ও অতিবৃষ্টিতে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিকের চেয়ে ১৫ সেন্টিমিটার উপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে দু’উপজেলার ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

সরেজমিনে আমতলী পৌরশহর ও দু’উপজেলার বেশ কয়েকটি স্থানে ঘুরে দেখা গেছে, আমতলীর ফেরীঘাট, লঞ্চঘাট, গরুর বাজার, ওয়াবদা ব্লক, আমুয়ারচর, বৈঠাকাটা এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া তালতলী উপজেলার তেতুলবাড়িয়ায় এলাকায় ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে পানি ঢুকে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

আমতলীর আমুয়ারচরের বাসিন্ধা গৃহবধূ শেফালী বেগম বলেন, জোয়ারের পানিতে মোগো বাড়ীঘর তলিয়ে গেছে। এর লইগ্যা মোগো বেমালা ভোগান্তি পোহাইতে ওইতেছে।

তালতলীর তেতুলবাড়িয়া এলাকার বাসিন্ধা জেলে ফজলুর রহমান রলেন, অতি বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে আমাদের তেতুলবাড়িয়ার এলাকাসহ আশপাশের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

অপরদিকে অতিবৃষ্টিতে আমতলী পৌরশহরের বেশ কিছু নিচু জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমে থাকতে দেখা গেছে।

পৌরশহরের সবুজবাগ এলাকার বাসিন্ধা ও এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমরান মিয়া বলেন, অতি বৃষ্টিতে আমাদের বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় গত দুই দিন ধরে আমরা খেলাধুলা করতে পারছিনা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার পানি পরিমাপকারী মোঃ আবুল কালাম আজাদ জানান, আজ (বৃহস্পতিবার) পায়রা (বুড়িশ্বর) নদীতে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম পান্না জানিয়েছেন, যে সকল জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কার এবং পানি কমে গেলেই তেঁতুলবাড়িয়া গ্রামের বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমা, নিম্নচাপ ও অতিবৃষ্টিতে পায়রা নদীর পানি বৃদ্ধি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: পূর্ণিমা, নিম্নচাপ ও অতিবৃষ্টিতে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিকের চেয়ে ১৫ সেন্টিমিটার উপড় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে দু’উপজেলার ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

সরেজমিনে আমতলী পৌরশহর ও দু’উপজেলার বেশ কয়েকটি স্থানে ঘুরে দেখা গেছে, আমতলীর ফেরীঘাট, লঞ্চঘাট, গরুর বাজার, ওয়াবদা ব্লক, আমুয়ারচর, বৈঠাকাটা এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া তালতলী উপজেলার তেতুলবাড়িয়ায় এলাকায় ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে পানি ঢুকে ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

আমতলীর আমুয়ারচরের বাসিন্ধা গৃহবধূ শেফালী বেগম বলেন, জোয়ারের পানিতে মোগো বাড়ীঘর তলিয়ে গেছে। এর লইগ্যা মোগো বেমালা ভোগান্তি পোহাইতে ওইতেছে।

তালতলীর তেতুলবাড়িয়া এলাকার বাসিন্ধা জেলে ফজলুর রহমান রলেন, অতি বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে ভাঙ্গা ভেরীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে আমাদের তেতুলবাড়িয়ার এলাকাসহ আশপাশের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

অপরদিকে অতিবৃষ্টিতে আমতলী পৌরশহরের বেশ কিছু নিচু জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমে থাকতে দেখা গেছে।

পৌরশহরের সবুজবাগ এলাকার বাসিন্ধা ও এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমরান মিয়া বলেন, অতি বৃষ্টিতে আমাদের বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় গত দুই দিন ধরে আমরা খেলাধুলা করতে পারছিনা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার পানি পরিমাপকারী মোঃ আবুল কালাম আজাদ জানান, আজ (বৃহস্পতিবার) পায়রা (বুড়িশ্বর) নদীতে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম পান্না জানিয়েছেন, যে সকল জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে গেছে সেগুলো সংস্কার এবং পানি কমে গেলেই তেঁতুলবাড়িয়া গ্রামের বাঁধ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD