টাকা নিয়ে ভোটারদের দুয়ারে মাসুম চেয়ারম্যান

শেয়ার করুন...

জেলা পরিষদের নির্বাচন আর মাত্র ২ দিন পর ১৭ সেপ্টেম্বর। যে কোন বিনিময়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে টাকার বান্ডিল নিয়ে ভোটারদের দুয়ারে ছুটে চলছেন ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বন্দরের ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

একটি সূত্র হতে জানা যায়, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীর নিকট ভোট কেনার জন্য ৬ লাখ টাকা নিয়ে যান ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের প্রার্থী মাসুম আহম্মেদ।

ফজর আলী টাকা গ্রহন না করে ফিরিয়ে দিয়ে বলেন, আপনি আমার কাছে টাকা নিয়ে আসছেন কেন? আপনি যাবেন এমপি সাহেবের কাছে টাকা লাগলে এমপি সাহেব দিবে। এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন মাসুম চেয়ারম্যান। শুধু গোগনগর নয় ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে টাকা নিয়ে ছুটে চলছেন মাসুম আহম্মেদ।

জানা যায়, সেলিম ওসমান এমপির আর্শীবাদ নিয়ে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন মাসুম আহম্মেদ। তার প্রতিদ্ব›দ্বী শামীম ওসমানের আস্থাভাজন গতবারের সদস্য জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ নেতা রাসেল শিকদার। বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও সদর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১২টি ইউনিয়ন নিয়ে নির্বাচন হবে। সদরের ৭টি ইউনিয়ন হওয়ায় পশ্চিমের বাসিন্দা হিসেবে জাহাঙ্গীর হোসেন আছেন এগিয়ে। পক্ষান্তরে পূর্বপাড়ের বাসিন্দা হিসেবে মাসুম চেয়ারম্যান তার ৫টি ইউনিয়ন নিয়ে পরাজয়ের আশংকা আচ করতে পেরে ভোট কেনার মিশনে নেমে পড়েন মাসুম আহম্মেদ।

অপর প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর হোসেন জানান, মাসুম আহম্মেদ প্রতি ভোটের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা নিয়ে মাঠে নেমেছেন শুনেছি। এটা নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ভোটে জয় পরাজয় আছে। এটা মেনে এ মনমানসিকতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোট কিনতে হবে এটা কেমন কথা।

এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর মুঠোফোনে ফোকাস নিউজ এজেন্সি’র পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

জেলা পরিষদের সদস্য প্রার্থী মাসুম আহম্মেদ মুঠোফোনে ক্ষিপ্ত বলেন,আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করতে পারেননা। কে বলেছে আপনাকে এমন কথা। সেগুলো আপনার কাছেই রাখুন বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাকা নিয়ে ভোটারদের দুয়ারে মাসুম চেয়ারম্যান

শেয়ার করুন...

জেলা পরিষদের নির্বাচন আর মাত্র ২ দিন পর ১৭ সেপ্টেম্বর। যে কোন বিনিময়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে টাকার বান্ডিল নিয়ে ভোটারদের দুয়ারে ছুটে চলছেন ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বন্দরের ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

একটি সূত্র হতে জানা যায়, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলীর নিকট ভোট কেনার জন্য ৬ লাখ টাকা নিয়ে যান ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের প্রার্থী মাসুম আহম্মেদ।

ফজর আলী টাকা গ্রহন না করে ফিরিয়ে দিয়ে বলেন, আপনি আমার কাছে টাকা নিয়ে আসছেন কেন? আপনি যাবেন এমপি সাহেবের কাছে টাকা লাগলে এমপি সাহেব দিবে। এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন মাসুম চেয়ারম্যান। শুধু গোগনগর নয় ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে টাকা নিয়ে ছুটে চলছেন মাসুম আহম্মেদ।

জানা যায়, সেলিম ওসমান এমপির আর্শীবাদ নিয়ে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন মাসুম আহম্মেদ। তার প্রতিদ্ব›দ্বী শামীম ওসমানের আস্থাভাজন গতবারের সদস্য জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ নেতা রাসেল শিকদার। বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন ও সদর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১২টি ইউনিয়ন নিয়ে নির্বাচন হবে। সদরের ৭টি ইউনিয়ন হওয়ায় পশ্চিমের বাসিন্দা হিসেবে জাহাঙ্গীর হোসেন আছেন এগিয়ে। পক্ষান্তরে পূর্বপাড়ের বাসিন্দা হিসেবে মাসুম চেয়ারম্যান তার ৫টি ইউনিয়ন নিয়ে পরাজয়ের আশংকা আচ করতে পেরে ভোট কেনার মিশনে নেমে পড়েন মাসুম আহম্মেদ।

অপর প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর হোসেন জানান, মাসুম আহম্মেদ প্রতি ভোটের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা নিয়ে মাঠে নেমেছেন শুনেছি। এটা নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ভোটে জয় পরাজয় আছে। এটা মেনে এ মনমানসিকতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোট কিনতে হবে এটা কেমন কথা।

এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর মুঠোফোনে ফোকাস নিউজ এজেন্সি’র পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

জেলা পরিষদের সদস্য প্রার্থী মাসুম আহম্মেদ মুঠোফোনে ক্ষিপ্ত বলেন,আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করতে পারেননা। কে বলেছে আপনাকে এমন কথা। সেগুলো আপনার কাছেই রাখুন বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD