কুতুবপুরে বেপরোয়া কিশোরগ্যাং!

শেয়ার করুন...

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ইভটিজিংসহ অপরাধের প্রতিটি সেক্টরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা। ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লাতেই এদের অবাধ বিচরণ৷ তথাকথিত কিছু রাজনৈতিক নেতা ও ‘বড় ভাই’ নামে পরিচিত ব্যক্তিরা স্বার্থ হাসিলে তাদের শেল্টার দেওয়ায় পিছু ফিরে তাকাতে হচ্ছে না এইসব চিহ্নিত অপরাধীদের। ফলে আতংকে দিনাতিপাত করতে হচ্ছে এলাকাবাসীর। স¤প্রতি কিশোর গ্যাংয়ের অসংখ্য অপকর্মের বিরুদ্ধে মুসলিমপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভার আয়োজন করেন। সেখানে জনসাধারণের মুখে কিশোর গ্যাংয়ের বর্বরতা, অত্যাচারের চিত্র উঠে আসে। একাধিক সূত্র জানায়, কুতুবপুরের মুসলিমপাড়া, চিতাশাল, ব্রাহ্মণগাঁও, উঁচাপাড়া, নয়ামাটি, শাহীবাজারে একাধিক কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়েই চলেছে। ওই অঞ্চলের খলিলের ছেলে নিহাদের নেতৃত্বে বড় একটি গ্যাং গড়ে উঠেছে। এর সদস্য হিসেবে রয়েছে মিনারা বেগমের ছেলে ইলিয়াস (রাকিব হত্যা মামলায় অভিযুক্ত), কালাচাঁনের ছেলে মাসুদ, হেলালের ছেলে নাসিম, মিজানের ছেলে নাইম, আলেকের ছেলে ফারদিন, সাথীর ছেলে তানজিল, ইব্রাহিমের ছেলে ইমন, আশিক, রায়হান, সাকিব। এদের প্রত্যেকের হাতেই গিয়ার, চাপাতি, ছেন, ছুরি, রামদাসহ বিভিন্ন মারণাস্ত্র থাকে। এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, রাহাজানি করতে অস্ত্রশস্ত্র সহকারে নিয়মিত মহড়াও চালাতে দেখা যায় তাদের। এলাকাবাসী জানায়, এদের অত্যাচারে এলাকার পরিবেশ ক্রমান্বয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মাদকে সয়লাব হয়ে গেছে গোটা অঞ্চল। নিজেদের আধিপত্য বজায় রাখতে খুনখারাপি করতেও দ্বিধা করে না তারা। গ্যাংয়ের এইসব সদস্য প্রত্যেকেই মাদকাসক্ত৷ প্রকাশ্যেই বিভিন্ন স্থানে মাদক সেবন করতে দেখা যায় তাদের। সন্ধ্যার পরে তো বটেই, দিনদুপুরেও এদের ভয়ে অনেক নারী- বয়োবৃদ্ধেরা ঘর থেকে বের হতে সাহস পান না। ছিনতাই নিত্যনতুন ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলে। এছাড়া বাসাবাড়িতে ঢুকে চুরিও করে এই সিন্ডিকেট। মাদকের টাকা জোগাড় করতে আরো নানাবিধ অপকর্মে জড়াচ্ছে তারা। স¤প্রতি মুসলিমপাড়ায় এক তরুণীর মোবাইল ফোন প্রকাশ্যেই ছিনতাই করে নিহাদ বাহিনী৷ পরবর্তীতে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ ঘটনাট একদিন পর এলাকাবাসীর উদ্যোগে এক সভা থেকে চিহ্নিত এসব সন্ত্রাসীকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু জনসাধারণের মতে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের জিরো টলারেন্স ব্যতীত কিশোর গ্যাং নির্মূল কষ্টসাধ্য। নয়তো কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে।

সর্বশেষ সংবাদ

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুরে বেপরোয়া কিশোরগ্যাং!

শেয়ার করুন...

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ইভটিজিংসহ অপরাধের প্রতিটি সেক্টরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা। ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লাতেই এদের অবাধ বিচরণ৷ তথাকথিত কিছু রাজনৈতিক নেতা ও ‘বড় ভাই’ নামে পরিচিত ব্যক্তিরা স্বার্থ হাসিলে তাদের শেল্টার দেওয়ায় পিছু ফিরে তাকাতে হচ্ছে না এইসব চিহ্নিত অপরাধীদের। ফলে আতংকে দিনাতিপাত করতে হচ্ছে এলাকাবাসীর। স¤প্রতি কিশোর গ্যাংয়ের অসংখ্য অপকর্মের বিরুদ্ধে মুসলিমপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভার আয়োজন করেন। সেখানে জনসাধারণের মুখে কিশোর গ্যাংয়ের বর্বরতা, অত্যাচারের চিত্র উঠে আসে। একাধিক সূত্র জানায়, কুতুবপুরের মুসলিমপাড়া, চিতাশাল, ব্রাহ্মণগাঁও, উঁচাপাড়া, নয়ামাটি, শাহীবাজারে একাধিক কিশোর গ্যাংয়ের উপদ্রব বেড়েই চলেছে। ওই অঞ্চলের খলিলের ছেলে নিহাদের নেতৃত্বে বড় একটি গ্যাং গড়ে উঠেছে। এর সদস্য হিসেবে রয়েছে মিনারা বেগমের ছেলে ইলিয়াস (রাকিব হত্যা মামলায় অভিযুক্ত), কালাচাঁনের ছেলে মাসুদ, হেলালের ছেলে নাসিম, মিজানের ছেলে নাইম, আলেকের ছেলে ফারদিন, সাথীর ছেলে তানজিল, ইব্রাহিমের ছেলে ইমন, আশিক, রায়হান, সাকিব। এদের প্রত্যেকের হাতেই গিয়ার, চাপাতি, ছেন, ছুরি, রামদাসহ বিভিন্ন মারণাস্ত্র থাকে। এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, রাহাজানি করতে অস্ত্রশস্ত্র সহকারে নিয়মিত মহড়াও চালাতে দেখা যায় তাদের। এলাকাবাসী জানায়, এদের অত্যাচারে এলাকার পরিবেশ ক্রমান্বয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মাদকে সয়লাব হয়ে গেছে গোটা অঞ্চল। নিজেদের আধিপত্য বজায় রাখতে খুনখারাপি করতেও দ্বিধা করে না তারা। গ্যাংয়ের এইসব সদস্য প্রত্যেকেই মাদকাসক্ত৷ প্রকাশ্যেই বিভিন্ন স্থানে মাদক সেবন করতে দেখা যায় তাদের। সন্ধ্যার পরে তো বটেই, দিনদুপুরেও এদের ভয়ে অনেক নারী- বয়োবৃদ্ধেরা ঘর থেকে বের হতে সাহস পান না। ছিনতাই নিত্যনতুন ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলে। এছাড়া বাসাবাড়িতে ঢুকে চুরিও করে এই সিন্ডিকেট। মাদকের টাকা জোগাড় করতে আরো নানাবিধ অপকর্মে জড়াচ্ছে তারা। স¤প্রতি মুসলিমপাড়ায় এক তরুণীর মোবাইল ফোন প্রকাশ্যেই ছিনতাই করে নিহাদ বাহিনী৷ পরবর্তীতে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ ঘটনাট একদিন পর এলাকাবাসীর উদ্যোগে এক সভা থেকে চিহ্নিত এসব সন্ত্রাসীকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু জনসাধারণের মতে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের জিরো টলারেন্স ব্যতীত কিশোর গ্যাং নির্মূল কষ্টসাধ্য। নয়তো কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD