কুতুবপুরের চাঁদাবাজীর সিন্ডিকেট গড়ে তুলেছেন শাহ-আলম গাজী টেনু !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : ২০০৮ থেকে ২০১৩ সাল। দীর্ঘ এই সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালিন সংসদ সদস্য ছিলেন চিত্র নায়িকা সারাহ বেগম কবরী। এরপর আওয়ামীলীগ সরকার পূনরায় ক্ষমতায় আসলেও আসনটির নেতৃত্বে বদল এসেছে। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান আসনটিতে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শামীম ওসমান ও কবরী, সময় ভেদে উভয়ে একই দলের দুই প্রতিনিধি হলেও নিজ নিজ মত পার্থক্য তাদের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি করেছে। প্রকাশ্যে একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন বহুবার। দু’জনের উত্তপ্ত বাকবিতন্ডার প্রভাব গড়িয়েছে স্থানীয় আওয়ামীলীগের তৃণমূলে। দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তৃণমূল। যার রেশ কাটেনি এখনও।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক এমপি সারাহ বেগম কবরীর আমলে তার বেশ আস্থাভাজন ছিলেন শাহ-আলম গাজী টেনু। আওয়ামী লীগের কোনো পদপদবীতে না থাকলেও তাকে সর্বপ্রথম রাজনীতির মাঠে দেখা যায় কবরীর সাথে। সেসময় শামীম ওসমান বিরোধী বিভিন্ন সভা সমাবেশে তাদের সরব উপস্থিতি ছিলো লক্ষণীয়।

সেবার কবরী বলয়ে থাকলেও এবার এমপি শামীম ওসমানের শ্রোতে গা ভাসিছেন সুবিধা ভোগি এই ব্যাক্তিটি। শুধু তাই নয়, নিজেকে এমপি শামীম ওসমানের বন্ধু বলে বিভিন্ন সভা-সমাবেশে চাউর করছেন তিনি।

শুধু কি তাই? মাঝে মধ্যে নিজেকে কুতুবপুরের ‘এমপি’ও মনে করে থাকেন এই গুণধর ব্যক্তিটি। যদিও উনি কেবল পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতির পদে রয়েছেন।

সে যাই হোক, গত শনিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছিলেন শাহ-আলম গাজী টেনু। সেখানে নিজেকে নিতান্তই একজন নিরীহ মানুষ বলে উল্লেখ করেছেন তিনি। মূলত তার কীর্তি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার জেরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি।

তবে, অনুসন্ধানে টেনু গাজীর থলের বিড়াল বেড়িয়েছে। সংবাদ সম্মেলনে নিজেকে নিরীহ মানুষ দাবী করলেও সড়কে পরিবহন সেক্টরের চাঁদাবাজির জোড়ালো অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, পাগলা বাজার থেকে শুরু করে রেললাইন পর্যন্ত শাখা রোডে চলাচল রত ভাড়ি যান বাহন থেকে চাঁদা উত্তোলন হয় টেনুর নেতৃত্বে। এতে টেনুর ছোট ভাই সাহেদ আলী গাজী বাবুর সংশ্লিষ্টতা রয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন, ওই মহলটির পক্ষ থেকে চাঁদা উত্তোলনের কাজে নিয়োজিত একাধিক ব্যক্তিরা।

জানা গেছে, ইতিপূর্বে ওই সড়কটি ছিল স্থানীয় কমিউনিটিং পুলিশের নিয়ন্ত্রণে।

সূত্র জানায়, পাগলা এলাকার অসংখ্য গার্মেন্টস ও মিল ফ্যাক্টরীর গাড়ী গুলোর একমাত্র চলারপথ হচ্ছে পাগলা বাজার থেকে পাগলা রেললাইন মূখি শাখা রোডটি। দৈনিক অসংখ্য যান বাহন চলাচল করে থাকে ওই সড়ক দিয়েই। আওয়ামীলীগের নেতা পরিচয়ে প্রতিটি যান বাহন থেকে নির্দিষ্ট হারে চাঁদা উত্তোলন করা হয় টেনুর বলয়ে। ভুলক্রমে কেউ চাঁদা দিতে অস্বীকার করলেই তার উপর চলে নির্যাতনের খড়গ।

সূত্র আরো জানায়, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হওয়ার পরদিনই কুতুবপুরের মীর হোসেন মীরু ও টেনু গাজী উভয়ের নেতৃত্বে পাগলার ব্যাটারী চালিত ইজিবাইক এর স্ট্যান্ড দখল তথা ওই সেক্টরের চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নিতে তান্ডব চালায় একদল সন্ত্রাসী। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের বিতারিত করেন। এতে করে ইজিবাইক থেকে চাঁদাবাজীর সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় তাদের।

যদিও এদের দ্বারা পূনরায় ইজিবাইক সেক্টরে চাঁদাবাজীর আশঙ্কা করছেন ইজিবাইক চালকেরা।

উল্লেখ্য, শনিবারের সংবাদ সম্মেলনে শাহ আলম গাজী টেনু নিজেকে সাংসদ শামীম ওসমানের বন্ধু দাবি করে সাংবাদিকদের বলেছিলেন, ‘সাংসদ শামীম ওসমান আমাকে কুতুবপুরের এমপি হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তারপরও আমি ওখানে কোনো রকম জোর জলুম করি না।’

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুরের চাঁদাবাজীর সিন্ডিকেট গড়ে তুলেছেন শাহ-আলম গাজী টেনু !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : ২০০৮ থেকে ২০১৩ সাল। দীর্ঘ এই সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালিন সংসদ সদস্য ছিলেন চিত্র নায়িকা সারাহ বেগম কবরী। এরপর আওয়ামীলীগ সরকার পূনরায় ক্ষমতায় আসলেও আসনটির নেতৃত্বে বদল এসেছে। আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান আসনটিতে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শামীম ওসমান ও কবরী, সময় ভেদে উভয়ে একই দলের দুই প্রতিনিধি হলেও নিজ নিজ মত পার্থক্য তাদের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি করেছে। প্রকাশ্যে একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন বহুবার। দু’জনের উত্তপ্ত বাকবিতন্ডার প্রভাব গড়িয়েছে স্থানীয় আওয়ামীলীগের তৃণমূলে। দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তৃণমূল। যার রেশ কাটেনি এখনও।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক এমপি সারাহ বেগম কবরীর আমলে তার বেশ আস্থাভাজন ছিলেন শাহ-আলম গাজী টেনু। আওয়ামী লীগের কোনো পদপদবীতে না থাকলেও তাকে সর্বপ্রথম রাজনীতির মাঠে দেখা যায় কবরীর সাথে। সেসময় শামীম ওসমান বিরোধী বিভিন্ন সভা সমাবেশে তাদের সরব উপস্থিতি ছিলো লক্ষণীয়।

সেবার কবরী বলয়ে থাকলেও এবার এমপি শামীম ওসমানের শ্রোতে গা ভাসিছেন সুবিধা ভোগি এই ব্যাক্তিটি। শুধু তাই নয়, নিজেকে এমপি শামীম ওসমানের বন্ধু বলে বিভিন্ন সভা-সমাবেশে চাউর করছেন তিনি।

শুধু কি তাই? মাঝে মধ্যে নিজেকে কুতুবপুরের ‘এমপি’ও মনে করে থাকেন এই গুণধর ব্যক্তিটি। যদিও উনি কেবল পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতির পদে রয়েছেন।

সে যাই হোক, গত শনিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছিলেন শাহ-আলম গাজী টেনু। সেখানে নিজেকে নিতান্তই একজন নিরীহ মানুষ বলে উল্লেখ করেছেন তিনি। মূলত তার কীর্তি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার জেরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি।

তবে, অনুসন্ধানে টেনু গাজীর থলের বিড়াল বেড়িয়েছে। সংবাদ সম্মেলনে নিজেকে নিরীহ মানুষ দাবী করলেও সড়কে পরিবহন সেক্টরের চাঁদাবাজির জোড়ালো অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, পাগলা বাজার থেকে শুরু করে রেললাইন পর্যন্ত শাখা রোডে চলাচল রত ভাড়ি যান বাহন থেকে চাঁদা উত্তোলন হয় টেনুর নেতৃত্বে। এতে টেনুর ছোট ভাই সাহেদ আলী গাজী বাবুর সংশ্লিষ্টতা রয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন, ওই মহলটির পক্ষ থেকে চাঁদা উত্তোলনের কাজে নিয়োজিত একাধিক ব্যক্তিরা।

জানা গেছে, ইতিপূর্বে ওই সড়কটি ছিল স্থানীয় কমিউনিটিং পুলিশের নিয়ন্ত্রণে।

সূত্র জানায়, পাগলা এলাকার অসংখ্য গার্মেন্টস ও মিল ফ্যাক্টরীর গাড়ী গুলোর একমাত্র চলারপথ হচ্ছে পাগলা বাজার থেকে পাগলা রেললাইন মূখি শাখা রোডটি। দৈনিক অসংখ্য যান বাহন চলাচল করে থাকে ওই সড়ক দিয়েই। আওয়ামীলীগের নেতা পরিচয়ে প্রতিটি যান বাহন থেকে নির্দিষ্ট হারে চাঁদা উত্তোলন করা হয় টেনুর বলয়ে। ভুলক্রমে কেউ চাঁদা দিতে অস্বীকার করলেই তার উপর চলে নির্যাতনের খড়গ।

সূত্র আরো জানায়, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হওয়ার পরদিনই কুতুবপুরের মীর হোসেন মীরু ও টেনু গাজী উভয়ের নেতৃত্বে পাগলার ব্যাটারী চালিত ইজিবাইক এর স্ট্যান্ড দখল তথা ওই সেক্টরের চাঁদাবাজীর নিয়ন্ত্রণ নিতে তান্ডব চালায় একদল সন্ত্রাসী। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের বিতারিত করেন। এতে করে ইজিবাইক থেকে চাঁদাবাজীর সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় তাদের।

যদিও এদের দ্বারা পূনরায় ইজিবাইক সেক্টরে চাঁদাবাজীর আশঙ্কা করছেন ইজিবাইক চালকেরা।

উল্লেখ্য, শনিবারের সংবাদ সম্মেলনে শাহ আলম গাজী টেনু নিজেকে সাংসদ শামীম ওসমানের বন্ধু দাবি করে সাংবাদিকদের বলেছিলেন, ‘সাংসদ শামীম ওসমান আমাকে কুতুবপুরের এমপি হিসেবে ঘোষণা দিয়ে আসছে। তারপরও আমি ওখানে কোনো রকম জোর জলুম করি না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD