আমতলীতে হত্যার পর মোটর সাইকেল ছিনতাই, লাশ উদ্ধার!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী পৌরসভার ছুরিকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল গাজী (৩৫) নামে এক যুবকের মরদেহ বুধবার সকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বেল্লাল আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ড ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে।

পুলিশ এবং নিহত বেল্লালের স্বজনদের সূত্রে জানা গেছে, বেল্লাল গাজী (৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার রাতে সে আমতলী চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার পর ওই রাতে সে আরা বাসায় ফিরে আসেনি। রাতে এবং সকালে তার ব্যবহৃত মুঠোফোনে কল করেও বন্ধ পাওয়া পাওয়া যায়।

বুধবার সকাল ১১ টার সময় কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাশার সিকদারের বাড়ীর সামনে অবস্থিত মৌমিতা খালের পার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বেল্লালের মুখমন্ডল থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার প্লাটিনা মোটর সাইকেল এবং ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিহত বেল্লালের বড় ভাই দুলাল গাজী জানান, আমার ভাই বেল্লালকে শ্রত্রæতা বশতঃ কেহ হত্যা করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। তার মুখমন্ডল থেতলানো, চোখে এবং হাতে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেচানো ছিল। আমি তদন্ত সাপেক্ষে এঘটনার বিচার চাই।

নিহত বেল্লালের স্ত্রী মারিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুই এ্যাহন দুইডা গুরাগাড়া লইয়া ক্যামনে বাচমু। ক্যামনে ওগো মুখে ভাত দিমু।

নিহত বেল্লালের মা কহিনুর বেগম কান্না কন্ঠে বলেন, মোর পোলাডারে মাইর‌্যা হালাইছে মোরে এ্যাহন কেডা মা কইয়া ডাক দেবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন মুঠোফোনে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশের মুখমন্ডল এবং চোঁখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শত্রুতা বশতঃ কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে হত্যার পর মোটর সাইকেল ছিনতাই, লাশ উদ্ধার!

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী পৌরসভার ছুরিকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল গাজী (৩৫) নামে এক যুবকের মরদেহ বুধবার সকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বেল্লাল আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ড ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে।

পুলিশ এবং নিহত বেল্লালের স্বজনদের সূত্রে জানা গেছে, বেল্লাল গাজী (৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার রাতে সে আমতলী চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার পর ওই রাতে সে আরা বাসায় ফিরে আসেনি। রাতে এবং সকালে তার ব্যবহৃত মুঠোফোনে কল করেও বন্ধ পাওয়া পাওয়া যায়।

বুধবার সকাল ১১ টার সময় কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাশার সিকদারের বাড়ীর সামনে অবস্থিত মৌমিতা খালের পার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বেল্লালের মুখমন্ডল থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার প্লাটিনা মোটর সাইকেল এবং ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিহত বেল্লালের বড় ভাই দুলাল গাজী জানান, আমার ভাই বেল্লালকে শ্রত্রæতা বশতঃ কেহ হত্যা করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। তার মুখমন্ডল থেতলানো, চোখে এবং হাতে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেচানো ছিল। আমি তদন্ত সাপেক্ষে এঘটনার বিচার চাই।

নিহত বেল্লালের স্ত্রী মারিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুই এ্যাহন দুইডা গুরাগাড়া লইয়া ক্যামনে বাচমু। ক্যামনে ওগো মুখে ভাত দিমু।

নিহত বেল্লালের মা কহিনুর বেগম কান্না কন্ঠে বলেন, মোর পোলাডারে মাইর‌্যা হালাইছে মোরে এ্যাহন কেডা মা কইয়া ডাক দেবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন মুঠোফোনে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশের মুখমন্ডল এবং চোঁখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শত্রুতা বশতঃ কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD