অপহরণ ও প্রাণনাশের হুমকীতে স্কুলছাত্রী মারিয়া ও তার পরিবার

শেয়ার করুন...

জীবনের নিরাপত্তাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মারিয়া চার জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জেলা প্রশাসকের নিকট ২২ মার্চের লিখিত আবেদনে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তরের ওটারচর গ্রামের মোঃ আমিনুল হক (৭৩), আজহারুল ইসলাম (৩৬), পারুল (৪৫), সাকিব (২৫) দীর্ঘদিন যাবৎ মারিয়া ও মাতা মাতা মুক্তি আক্তারকে নানাহ ভাবে হয়রানী করে আসছে।

বিভিন্ন মানুষের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানসিক চাপে গত ৯ ফেব্রুয়ারিতে মারিয়ার পিতা খবির হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সেই সময়ে মারিয়া ও তার মা সহ পরিবারের কোন সদস্য বাসায় ছিলো না। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মারিয়ার দাদা মোঃ আমিনুল হক সিদ্ধিরগঞ্জ থানায় মারিয়ার মা মুক্তি আক্তার, নানু লতিফা বেগম, নানু ভাই রমজান ও মামা লুৎফর রহমানকে আসামী করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করে। মামলা নং-১৭, তারিখ ঃ ১০/০২/২৩। ধারাঃ ৩০৬ এর পেনাল কোডের ১৮৬০। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং হয়রানীমূলক বলে দাবী করে ভুক্তভোগী খাদিজা আক্তার মারিয়া। সাম্প্রতিক সময়ে আমিনুল হক ও পারুল সহ অন্যান্য উশৃঙ্খল লোকেরা মারিয়া এবং মারিয়ার মায়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা সহ এলাকায় মিথ্যা অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুন্ন করছে।

গত ১৬ মার্চ ২০২৩ সকাল আনুমানিক ৮টায় জালকুড়ি এলাকায় মারিয়াকে পথিমধ্যে একা পেয়ে অহেতুক গালিগালাজ ও হুমকী ধামকী প্রদান করে আমিনুল হকসহ অন্যান্য খারাপ প্রকৃতির লোকেরা। যার কারণে মারিয়া স্কুলে যেতে পারছে না এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। বর্তমানে স্কুলে যাওয়া-আসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে প্রতারক আমিনুল গং সেই চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের জালকুড়ি এসে জীবননাশের হুমকীসহ অপহরণ করার হুমকী দিয়ে যাচ্ছে মারিয়াকে এবং মারিয়ার ছোট ভাই মুস্তাহিদ (১০) কে পেলে পিটিয়ে মারারও হুমকী দেয়। বর্তমানে মারিয়া ও তার পরিবারের সকল সদস্যগণ সহ নিকটাত্মীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে এবং ক্ষয়-ক্ষতির আশংকা করছে বলে লিখিত অভিযোগে বলা হয়। সেই সাথে লতিফা, রমজান, লুৎফর ও মুক্তিকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ থেকে মুক্তি দিয়ে সম্মানের সহিত তাদের বেচে থাকার কথা বলেন মারিয়া। উপরোক্ত বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে নিরাপত্তার ব্যবস্থাসহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানান স্কুল পড়–য়া ছাত্রী মৃত খবিরের মেয়ে মারিয়া।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ ও প্রাণনাশের হুমকীতে স্কুলছাত্রী মারিয়া ও তার পরিবার

শেয়ার করুন...

জীবনের নিরাপত্তাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জালকুড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মারিয়া চার জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জেলা প্রশাসকের নিকট ২২ মার্চের লিখিত আবেদনে জানা যায়, চাঁদপুর জেলার মতলব উত্তরের ওটারচর গ্রামের মোঃ আমিনুল হক (৭৩), আজহারুল ইসলাম (৩৬), পারুল (৪৫), সাকিব (২৫) দীর্ঘদিন যাবৎ মারিয়া ও মাতা মাতা মুক্তি আক্তারকে নানাহ ভাবে হয়রানী করে আসছে।

বিভিন্ন মানুষের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানসিক চাপে গত ৯ ফেব্রুয়ারিতে মারিয়ার পিতা খবির হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সেই সময়ে মারিয়া ও তার মা সহ পরিবারের কোন সদস্য বাসায় ছিলো না। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মারিয়ার দাদা মোঃ আমিনুল হক সিদ্ধিরগঞ্জ থানায় মারিয়ার মা মুক্তি আক্তার, নানু লতিফা বেগম, নানু ভাই রমজান ও মামা লুৎফর রহমানকে আসামী করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করে। মামলা নং-১৭, তারিখ ঃ ১০/০২/২৩। ধারাঃ ৩০৬ এর পেনাল কোডের ১৮৬০। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং হয়রানীমূলক বলে দাবী করে ভুক্তভোগী খাদিজা আক্তার মারিয়া। সাম্প্রতিক সময়ে আমিনুল হক ও পারুল সহ অন্যান্য উশৃঙ্খল লোকেরা মারিয়া এবং মারিয়ার মায়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা সহ এলাকায় মিথ্যা অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুন্ন করছে।

গত ১৬ মার্চ ২০২৩ সকাল আনুমানিক ৮টায় জালকুড়ি এলাকায় মারিয়াকে পথিমধ্যে একা পেয়ে অহেতুক গালিগালাজ ও হুমকী ধামকী প্রদান করে আমিনুল হকসহ অন্যান্য খারাপ প্রকৃতির লোকেরা। যার কারণে মারিয়া স্কুলে যেতে পারছে না এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। বর্তমানে স্কুলে যাওয়া-আসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে প্রতারক আমিনুল গং সেই চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের জালকুড়ি এসে জীবননাশের হুমকীসহ অপহরণ করার হুমকী দিয়ে যাচ্ছে মারিয়াকে এবং মারিয়ার ছোট ভাই মুস্তাহিদ (১০) কে পেলে পিটিয়ে মারারও হুমকী দেয়। বর্তমানে মারিয়া ও তার পরিবারের সকল সদস্যগণ সহ নিকটাত্মীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে এবং ক্ষয়-ক্ষতির আশংকা করছে বলে লিখিত অভিযোগে বলা হয়। সেই সাথে লতিফা, রমজান, লুৎফর ও মুক্তিকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ থেকে মুক্তি দিয়ে সম্মানের সহিত তাদের বেচে থাকার কথা বলেন মারিয়া। উপরোক্ত বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে নিরাপত্তার ব্যবস্থাসহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানান স্কুল পড়–য়া ছাত্রী মৃত খবিরের মেয়ে মারিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD