শামীম ওসমানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন সিয়ামের পরিবার

শেয়ার করুন...

যে বয়সে লেখা-পড়ার জন্য বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা, অভাবের কারণে ঠিক সেই বয়সেই কাজ বেছে নিয়ে ছিলেন কিশোর সিয়াম (১৬)। কিন্তু একটি মাত্র রূপার ব্রেসলেট জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তার। নিজ বন্ধুদের হাতে নির্মম ভাবে খুন হতে হলো হোসিয়ারী শ্রমিক সিয়ামকে।

এমন আকস্মিক ঘটনায় নির্বাক সিয়ামের পরিবার। সন্তান হারা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে সিয়ামের বাবা-মা তথা আপনজনদের।

তাই এর দৃষ্টান্ত বিচার চেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের দ্বারস্থ হয় সিয়ামের পরিবার। এ সময় সিয়ামের নানি আলেয়া বেগম শামীম ওসমানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন। অন্যদিকে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন সিয়ামের বাবা সোহেল। এমন দৃশ্য চোখে পানি এনেছে উপস্থিত সকলেরই।

এমপি শামীম ওসমানও এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের আশ্বাস দেন হতভাগা পরিবারটিকে।

মাসদাইর লিচুবাগ এলাকার ১৬ বছর বয়সী হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যার সুষ্ঠ বিচার, হাত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিলও করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মিছিল নিয়ে চাষাড়ার রাইফেলস ক্লাবে এমপি শামীম ওসমানের কাছে সুষ্ঠ বিচারের দাবি করে তার সাথে দেখা করেন নিহত সিয়ামের পরিবার ও বিক্ষোভকারীরা।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সঙ্গে দেখা করার জন্য প্রায় একঘন্টা নগরীর রাইফেলস ক্লাবে অবস্থান করেন তারা। অপেক্ষার পর সাংসদ একেএম শামীম ওসমানকে দেখে কান্নায় ভেঙ্গে পরে নিহত সিয়ামের পরিবার। কাঁদতে কাঁদতে শামীম ওসমানের পায়ে পড়ে যান সিয়ামের বাবা সোহেল। নাতি নাতি বলে আহাজারি করতে করতে শামীম ওসমানকে জড়িয়ে ধরেন নানি আলেয়া বেগম। কান্নাজড়িত কন্ঠেই নিহতের পরিবার ও এলাকাবাসী সিয়াম হত্যার সুষ্ঠ বিচার ও হত্যাকারীর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।

সকলের কথা শোনার পর নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এ হত্যাকান্ডের বিষয়ে শুনেছি। আমি এ বিষয়টি দেখবো, আপনারা চিন্তা করবেন না।’

প্রসঙ্গত, গত সোমবার (২৮ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি কলোনির পিছন থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারই বন্ধু নিলয়কে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর নিলয়কে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্রেসলেট নিয়ে পূর্ব শত্রæতার জেরে সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়।

নিহত সিয়াম ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকী এলাকার বাজনাপট্রি এলাকার হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সিয়াম নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারীর শ্রমিক ছিলেন।

নিহত সিয়ামের মা শিউলী বেগম জানিয়ে ছিলেন, একটি হাতের ব্রেসলেট নিয়ে সিয়ামের সাথে তারই বন্ধু একই এলাকার হোসিয়ারী শ্রমিক নিলয় (১৮), আকাশ (১৮), জুম্মন (১৯), বাবু (১৭) ও আরাফতের (১৮) সাথে গত তিন মাস আগে থেকে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ইতিপূর্বে হাতাহাতির ঘটনাও ঘটেছিল এবং বিচার শালিসীও হয়েছিল। আর সেই সূত্র ধরে রোববার রাত ১০টায় সিয়ামকে ফোন করে নিলয়। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের ডিআইটি কলোনির পিছনে পরে থাকা লাশ দেখে সিয়ামের লাশ সনাক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শামীম ওসমানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন সিয়ামের পরিবার

শেয়ার করুন...

যে বয়সে লেখা-পড়ার জন্য বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা, অভাবের কারণে ঠিক সেই বয়সেই কাজ বেছে নিয়ে ছিলেন কিশোর সিয়াম (১৬)। কিন্তু একটি মাত্র রূপার ব্রেসলেট জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তার। নিজ বন্ধুদের হাতে নির্মম ভাবে খুন হতে হলো হোসিয়ারী শ্রমিক সিয়ামকে।

এমন আকস্মিক ঘটনায় নির্বাক সিয়ামের পরিবার। সন্তান হারা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে সিয়ামের বাবা-মা তথা আপনজনদের।

তাই এর দৃষ্টান্ত বিচার চেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের দ্বারস্থ হয় সিয়ামের পরিবার। এ সময় সিয়ামের নানি আলেয়া বেগম শামীম ওসমানকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন। অন্যদিকে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন সিয়ামের বাবা সোহেল। এমন দৃশ্য চোখে পানি এনেছে উপস্থিত সকলেরই।

এমপি শামীম ওসমানও এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের আশ্বাস দেন হতভাগা পরিবারটিকে।

মাসদাইর লিচুবাগ এলাকার ১৬ বছর বয়সী হোসিয়ারি শ্রমিক সিয়াম হত্যার সুষ্ঠ বিচার, হাত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিলও করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মিছিল নিয়ে চাষাড়ার রাইফেলস ক্লাবে এমপি শামীম ওসমানের কাছে সুষ্ঠ বিচারের দাবি করে তার সাথে দেখা করেন নিহত সিয়ামের পরিবার ও বিক্ষোভকারীরা।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সঙ্গে দেখা করার জন্য প্রায় একঘন্টা নগরীর রাইফেলস ক্লাবে অবস্থান করেন তারা। অপেক্ষার পর সাংসদ একেএম শামীম ওসমানকে দেখে কান্নায় ভেঙ্গে পরে নিহত সিয়ামের পরিবার। কাঁদতে কাঁদতে শামীম ওসমানের পায়ে পড়ে যান সিয়ামের বাবা সোহেল। নাতি নাতি বলে আহাজারি করতে করতে শামীম ওসমানকে জড়িয়ে ধরেন নানি আলেয়া বেগম। কান্নাজড়িত কন্ঠেই নিহতের পরিবার ও এলাকাবাসী সিয়াম হত্যার সুষ্ঠ বিচার ও হত্যাকারীর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।

সকলের কথা শোনার পর নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান নিহতের পরিবারকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এ হত্যাকান্ডের বিষয়ে শুনেছি। আমি এ বিষয়টি দেখবো, আপনারা চিন্তা করবেন না।’

প্রসঙ্গত, গত সোমবার (২৮ জানুয়ারী) সকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি কলোনির পিছন থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারই বন্ধু নিলয়কে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর নিলয়কে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্রেসলেট নিয়ে পূর্ব শত্রæতার জেরে সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়।

নিহত সিয়াম ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকী এলাকার বাজনাপট্রি এলাকার হামিদার বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার ছেলে। সিয়াম নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকায় অবস্থিত আজিজুর রহমানের হোসিয়ারীর শ্রমিক ছিলেন।

নিহত সিয়ামের মা শিউলী বেগম জানিয়ে ছিলেন, একটি হাতের ব্রেসলেট নিয়ে সিয়ামের সাথে তারই বন্ধু একই এলাকার হোসিয়ারী শ্রমিক নিলয় (১৮), আকাশ (১৮), জুম্মন (১৯), বাবু (১৭) ও আরাফতের (১৮) সাথে গত তিন মাস আগে থেকে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ইতিপূর্বে হাতাহাতির ঘটনাও ঘটেছিল এবং বিচার শালিসীও হয়েছিল। আর সেই সূত্র ধরে রোববার রাত ১০টায় সিয়ামকে ফোন করে নিলয়। এরপর সে বাসায় ফিরে না যাওয়ায় সকালে পরিবারের লোকজন সিয়ামকে খুজতে বের হয়। এসময় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শহরের ডিআইটি কলোনির পিছনে পরে থাকা লাশ দেখে সিয়ামের লাশ সনাক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD