মুসলিমনগরে সালাউদ্দিনের কাছে ডিস আওলাদের ১০ লাখ টাকা চাঁদা দাবি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবৈধ ভাবে দখলকৃত সম্পত্তি ছেড়ে দিতে বলায় প্রকৃত সম্পত্তির মালিকের ছেলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে আওলাদ ওরফে ডিস আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

এ ঘটনায় আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মুসলিনগর এলাকার মৃত সুলতান হাজীর ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার মুসলিনগর এলাকায় শ্রীধরদী মৌজাস্থত সি.এস ৪৭, এস.এ-৪৯, আর.এস-১৮৫ খতিয়ান ভূক্ত সিএস এস.এ-১৬৩, আর.এস-১৯৯, ২০২ নং দাগের ১৩৩ শতাংশ ভূমি মধ্যে ৯২ শতাংশ সম্পত্তির মালিক সুলতান হাজী গং। তাদের এই সম্পত্তির মধ্যে অর্ধেক জায়গা দখল করে অবৈধ ভাবে টিনের তৈরি স্থাপনা করে রেখেছে ডিস আওলাদ। এ নিয়ে সুলতান হাজীর পরিবারের সাথে ডিস আওলাদ এর মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে সুলতান হাজীর ছেলে সালাউদ্দিন তাদের সম্পত্তির মধ্যে পাকা স্থাপনা নির্মান করা সহ ডোবায় বালু ভরাট করতে গেলে চাঁদা দাবি করে ডিস আওলাদ তার লোকজন নিয়ে বালু ভরাটে বাধা প্রদান করে। এমনকি আওলাদের অবৈধ ভাবে দখলকৃত জায়গার উপরে টিনের তৈরি স্থাপনা সরিয়ে দিতে বললে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ডিস আওলাদ। এতে করে সালাউদ্দিন চাঁদা অস্বীকার করলে হুমকি ধামকি দিয়ে আওলাদ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জায়গার উপরে নতুন করে টিন দিয়ে বাউন্ডারি দিয়ে জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। এতে করে দুই গ্রুপের মধ্যে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

এদিকে অবৈধ ভাবে দখল করে রাখা সম্পত্তি আওলাদের কাছ থেকে রক্ষা করার জন্য সালাউদ্দিন বিভিন্ন দফতরে দৌড়ঝাপ করেও আওলাদের কাছ থেকে জমি রক্ষা করতে পারছে না মৃত সুলতান হাজীর পরিবার। আর জমি বিষয়ে সুলতান হাজীর পরিবারের পক্ষ অবলম্বন করতে গেলে ডিস আওলাদ ঐ লোকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সহ নানা ভাবে হয়রানির করারও হুমকি দেয়। এমনকি সালাউদ্দিনের পক্ষ অবলম্বন করায় দেলোয়ার কন্ট্রাক্টর, লোকমান হোসেন, গোলাম রাব্বানীর বিরুদ্ধে আওলাদ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করে। পরে রাতের আধারে আওলাদ ঐ সম্পত্তির মধ্যে নির্মান কাজ করারও পায়তারা চালাচ্ছে। গত কয়েকদিন আগে রাতের আধারে কাজ করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডিস আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গরা।

সালাউদ্দিনের দায়েরকৃত চাঁদাবাজির অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির-২ জানান, আওলাদ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সালাউদ্দিন ১০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমনগরে সালাউদ্দিনের কাছে ডিস আওলাদের ১০ লাখ টাকা চাঁদা দাবি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অবৈধ ভাবে দখলকৃত সম্পত্তি ছেড়ে দিতে বলায় প্রকৃত সম্পত্তির মালিকের ছেলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে আওলাদ ওরফে ডিস আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।

এ ঘটনায় আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মুসলিনগর এলাকার মৃত সুলতান হাজীর ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার মুসলিনগর এলাকায় শ্রীধরদী মৌজাস্থত সি.এস ৪৭, এস.এ-৪৯, আর.এস-১৮৫ খতিয়ান ভূক্ত সিএস এস.এ-১৬৩, আর.এস-১৯৯, ২০২ নং দাগের ১৩৩ শতাংশ ভূমি মধ্যে ৯২ শতাংশ সম্পত্তির মালিক সুলতান হাজী গং। তাদের এই সম্পত্তির মধ্যে অর্ধেক জায়গা দখল করে অবৈধ ভাবে টিনের তৈরি স্থাপনা করে রেখেছে ডিস আওলাদ। এ নিয়ে সুলতান হাজীর পরিবারের সাথে ডিস আওলাদ এর মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে সুলতান হাজীর ছেলে সালাউদ্দিন তাদের সম্পত্তির মধ্যে পাকা স্থাপনা নির্মান করা সহ ডোবায় বালু ভরাট করতে গেলে চাঁদা দাবি করে ডিস আওলাদ তার লোকজন নিয়ে বালু ভরাটে বাধা প্রদান করে। এমনকি আওলাদের অবৈধ ভাবে দখলকৃত জায়গার উপরে টিনের তৈরি স্থাপনা সরিয়ে দিতে বললে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ডিস আওলাদ। এতে করে সালাউদ্দিন চাঁদা অস্বীকার করলে হুমকি ধামকি দিয়ে আওলাদ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জায়গার উপরে নতুন করে টিন দিয়ে বাউন্ডারি দিয়ে জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। এতে করে দুই গ্রুপের মধ্যে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

এদিকে অবৈধ ভাবে দখল করে রাখা সম্পত্তি আওলাদের কাছ থেকে রক্ষা করার জন্য সালাউদ্দিন বিভিন্ন দফতরে দৌড়ঝাপ করেও আওলাদের কাছ থেকে জমি রক্ষা করতে পারছে না মৃত সুলতান হাজীর পরিবার। আর জমি বিষয়ে সুলতান হাজীর পরিবারের পক্ষ অবলম্বন করতে গেলে ডিস আওলাদ ঐ লোকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সহ নানা ভাবে হয়রানির করারও হুমকি দেয়। এমনকি সালাউদ্দিনের পক্ষ অবলম্বন করায় দেলোয়ার কন্ট্রাক্টর, লোকমান হোসেন, গোলাম রাব্বানীর বিরুদ্ধে আওলাদ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করে। পরে রাতের আধারে আওলাদ ঐ সম্পত্তির মধ্যে নির্মান কাজ করারও পায়তারা চালাচ্ছে। গত কয়েকদিন আগে রাতের আধারে কাজ করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডিস আওলাদ সহ তার সাঙ্গপাঙ্গরা।

সালাউদ্দিনের দায়েরকৃত চাঁদাবাজির অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির-২ জানান, আওলাদ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সালাউদ্দিন ১০ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD