মেরাজ হত্যাকান্ডে জড়িত কাউন্সিলর শাহিন ও তার বাহিনীর চিহিৃত সদস্যরা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে রূপালী এলাকায় ওয়ার্কশপ ব্যবসায়ী মেরাজুল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন ওই হামলায় আহত আল আমিন (২৬)।

সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শোয়া অবস্থায় এই ঘটনার বর্ণনা দেন তিনি। এই বর্ণনার দুই মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও স্বজনদের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসেছে।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে ভিডিওতে আল আমিন বলেন, রুপালি আবাসিক এলাকায় ওয়ার্কশপে মেরাজ কাজ করছিল। তখন আমি সেখানে বসে ওর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে তিনটি গাড়ি আসে। প্রথমে কাইল্লা রানা ও রুপালি আবাসিক এলাকার মানিক এসে মেরাজকে ধরে ফেলে। পরে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীনের ভাগনে সৌরভ, চুইল্লা রাজু, পিংকি, অপু এসে আমাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন আমরা বার বার ওদের জিজ্ঞাসা করছিলাম, কী হয়েছে? এ সময় কাউন্সিলরের ভাগনে সৌরভ ও চুইল্লা রাজু একসঙ্গে মিলে আমাদের কোপাতে শুরু করে। সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া গাড়িতে বসে ছিলেন। আমরা যখন কোপ খেয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলাম, তখন কাউন্সিলর শাহীন হামলাকারীদের বলছিল, সবাই এসে পড়ো আর দেখো ওরা মরছে কিনা? তখন ওরা লাথি দিয়ে দেখছিল আমাদের প্রাণ গেছে কিনা। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এর আগে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ইফতারের আগ মুহূর্তে রুপালী আবাসিক এলাকায় আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ৭-৮ জন দুর্বত্তরা মিলে মেরাজুল ইসলাম ও আল আমিনের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯ টার দিকে মেরাজুল ইসলামের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছে।

নিহতের ছোট ভাই মো. সম্রাট বলেন, আমার ভাই মারা যাওয়ার আগে হামলাকারীদের নাম বলে গেছেন। স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার নেতৃত্বে তার ভাগনেসহ লোকজন এই হামলা করেছে। আমরা তাদের বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর মো. শাহীন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, এই ঘটনায় আমরা দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। পুলিশ দুই জনকে আটক করেছে। তদন্তের জন্য তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এরপরও এলাকার যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মেরাজ হত্যাকান্ডে জড়িত কাউন্সিলর শাহিন ও তার বাহিনীর চিহিৃত সদস্যরা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে রূপালী এলাকায় ওয়ার্কশপ ব্যবসায়ী মেরাজুল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন ওই হামলায় আহত আল আমিন (২৬)।

সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শোয়া অবস্থায় এই ঘটনার বর্ণনা দেন তিনি। এই বর্ণনার দুই মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও স্বজনদের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসেছে।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে ভিডিওতে আল আমিন বলেন, রুপালি আবাসিক এলাকায় ওয়ার্কশপে মেরাজ কাজ করছিল। তখন আমি সেখানে বসে ওর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে তিনটি গাড়ি আসে। প্রথমে কাইল্লা রানা ও রুপালি আবাসিক এলাকার মানিক এসে মেরাজকে ধরে ফেলে। পরে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীনের ভাগনে সৌরভ, চুইল্লা রাজু, পিংকি, অপু এসে আমাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তখন আমরা বার বার ওদের জিজ্ঞাসা করছিলাম, কী হয়েছে? এ সময় কাউন্সিলরের ভাগনে সৌরভ ও চুইল্লা রাজু একসঙ্গে মিলে আমাদের কোপাতে শুরু করে। সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়া গাড়িতে বসে ছিলেন। আমরা যখন কোপ খেয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলাম, তখন কাউন্সিলর শাহীন হামলাকারীদের বলছিল, সবাই এসে পড়ো আর দেখো ওরা মরছে কিনা? তখন ওরা লাথি দিয়ে দেখছিল আমাদের প্রাণ গেছে কিনা। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এর আগে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ইফতারের আগ মুহূর্তে রুপালী আবাসিক এলাকায় আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ৭-৮ জন দুর্বত্তরা মিলে মেরাজুল ইসলাম ও আল আমিনের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯ টার দিকে মেরাজুল ইসলামের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছে।

নিহতের ছোট ভাই মো. সম্রাট বলেন, আমার ভাই মারা যাওয়ার আগে হামলাকারীদের নাম বলে গেছেন। স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার নেতৃত্বে তার ভাগনেসহ লোকজন এই হামলা করেছে। আমরা তাদের বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর মো. শাহীন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, এই ঘটনায় আমরা দুষ্কৃতকারীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। পুলিশ দুই জনকে আটক করেছে। তদন্তের জন্য তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এরপরও এলাকার যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD