রূপগঞ্জে দেবরের মারধরে ভাবির মৃত্যু, দেবর গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৪২) হত্যা মামলার আসামী দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিরাজ আহম্মেদ ৭ দিনের রিমান্ড চেয়ে রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে নজুল ইসলামের সঙ্গে গত ২৫ বছর আগে মুশুরী গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। গত ২৭ মার্চ গৃহবধূ পারভীন আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দেবর রফিকুল ইসলামের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে রনি মিয়া (২২) পারভীন আক্তারকে বেদম প্রহার করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভীন আক্তারকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। গত ৩ এপ্রিল রাতে পারভীন আক্তারের মৃত্যু হয়। পারভীন আক্তারের মাথায়, কাঁধে ও হাত-পাসহ শরিরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে।

এ ব্যপারে পারভীন আক্তারের ভাই মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দেবরের মারধরে ভাবির মৃত্যু, দেবর গ্রেফতার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৪২) হত্যা মামলার আসামী দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিরাজ আহম্মেদ ৭ দিনের রিমান্ড চেয়ে রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে নজুল ইসলামের সঙ্গে গত ২৫ বছর আগে মুশুরী গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। গত ২৭ মার্চ গৃহবধূ পারভীন আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দেবর রফিকুল ইসলামের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে রনি মিয়া (২২) পারভীন আক্তারকে বেদম প্রহার করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভীন আক্তারকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। গত ৩ এপ্রিল রাতে পারভীন আক্তারের মৃত্যু হয়। পারভীন আক্তারের মাথায়, কাঁধে ও হাত-পাসহ শরিরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে।

এ ব্যপারে পারভীন আক্তারের ভাই মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD