কুতুবপুরের টেনু গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে চাঁদাবাজ বাচ্চু !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী শাহ-আলম গাজী টেনুকে আদালতে প্রেরণ করা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মামলার অপর আসামী চাঁদাবাজ মাহবুবুর রহমান বাচ্চু। এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাসহ মামলার বাদী ও তাদের স্বজনদের মনে।

চাঁদাবাজ মাহবুবুর রহমান বাচ্চু পাগলা এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে।

সূত্র জানায়, প্যারাগন মাল্টিপারপাস কো অপারেটিভ সোটাইটি লিঃ নামক একটি প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয় টেনু ও তার বাহিনী প্রধান মাহবুবুর রহমান বাচ্চু।

এর জেরে একটি ঘটনার বিচারের নাম করে বৃহস্পতিবার সন্ধ্যায় টেনু ও বাচ্চুসহ তার বাহিনীর সদস্যরা ওই প্রতিষ্ঠানের সিইও সহ তিন সহোদরকে টেনুর বাড়ীতে তুলে নিয়ে আটকিয়ে বেধরক মারধর করে। এতে সিইও কাজল কুমার রায়ের মাথায় গুরুতর রক্তাক্ত জখম সহ তার বড় ভাই বিধান কৃষ্ণ রায় এবং মেঝ ভাই বিপ্লব চন্দ্র রায় গুরুতর জখম হয়

এসময় তাদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বাচ্চু। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এস.আই আমিষ কুমার টেনুর বাড়ী থেকে অবরুদ্ধ ও আহতাবস্থায় ওই তিন সহোদরকে উদ্ধার করে।

অতঃপর টেনুসহ তার প্রধান সহযোগি বাচ্চু এবং তাদের বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মাল্টিপারপাস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শাহজাহান। মামলা নং- ১৮।

এর কিছুক্ষন পরই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান চালিয়ে পাগলা এলাকাস্থ শাহ-আলম গাজী টেনুর নিজ বাড়ী থেকে টেনুকে গ্রেফতার করেন। কিন্তু ধরাছোয়ার বাইরে থেকে যায় বাচ্চু। জানা গেছে, ওই তান্ডবের পরই গা ঢাকা দিয়েছে বাচ্চু।

সূত্র জানায়, বেশ কয়েকদিন আগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বৃহত্তর বরিশাল সমবায় সমিতির আসন্ন নির্বাচনের সম্পাদক প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নেয় একই পদে নির্বাচন করতে আগ্রহী আসামী মাহবুবুর রহমান বাচ্চু। এমন ঘটনায় অভিযুক্ত বাচ্চুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগি মোঃ সাহাদাত বাবলু।

গত বুধবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার পাগলা শাহি বাজারস্থ সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটেছিল।

জানা গেছে, মাহবুবুর রহমান বাচ্চুও একই সমিতিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী তথা পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি ডিবির হাতে গ্রেফতার চাঁদাবাজ শাহ-আলম গাজী টেনুর বলয়ে বেপরোয়া হয়ে উঠেছে বহু বিতর্কের জন্ম দেওয়া বাচ্চু।

সূত্র জানায়, ইতিপূর্বে পাগলা প্যারাডাইস ক্যাবল এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে নারী কেলেঙ্গারীতে জড়িয়ে পরে বাচ্চু। প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে স্থানীয় লোকজন। এই নিয়ে পত্র-পত্রিকায় বেশ লেখালেখিও হয়েছিল। এছাড়াও এমন আরো একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ পাওয়া গেছে দুঃচরিত্রের অধিকারী বাচ্চুর বিরুদ্ধে।

সূত্র আরো জানায়, আওয়ামীলীগের নাম ব্যবহার এবং শাহ-আলম গাজী টেনুর বলয়ে একেরপর এক বিতর্কিত কর্মকান্ড সৃষ্টি করছে সে। এতোদিন নিরবে চাঁদাবাজী করলেও এবার প্রকাশ্যে তান্ডব চালাচ্ছে বাচ্চু।

এমতাবস্থায় ওই চাঁদাবাজী মামলার প্রধান আসামী শাহ আলম গাজী টেনু গ্রেফতার হলেও একই মামলার অন্যতম আসামী বাচ্চু ধরা-ছোয়ার বাইরে থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই দ্রুতই বাচ্চুকে আইনের আওতায় আনার আকুতি জানিয়েছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুরের টেনু গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে চাঁদাবাজ বাচ্চু !

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী শাহ-আলম গাজী টেনুকে আদালতে প্রেরণ করা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মামলার অপর আসামী চাঁদাবাজ মাহবুবুর রহমান বাচ্চু। এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাসহ মামলার বাদী ও তাদের স্বজনদের মনে।

চাঁদাবাজ মাহবুবুর রহমান বাচ্চু পাগলা এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে।

সূত্র জানায়, প্যারাগন মাল্টিপারপাস কো অপারেটিভ সোটাইটি লিঃ নামক একটি প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় ক্ষুব্ধ হয় টেনু ও তার বাহিনী প্রধান মাহবুবুর রহমান বাচ্চু।

এর জেরে একটি ঘটনার বিচারের নাম করে বৃহস্পতিবার সন্ধ্যায় টেনু ও বাচ্চুসহ তার বাহিনীর সদস্যরা ওই প্রতিষ্ঠানের সিইও সহ তিন সহোদরকে টেনুর বাড়ীতে তুলে নিয়ে আটকিয়ে বেধরক মারধর করে। এতে সিইও কাজল কুমার রায়ের মাথায় গুরুতর রক্তাক্ত জখম সহ তার বড় ভাই বিধান কৃষ্ণ রায় এবং মেঝ ভাই বিপ্লব চন্দ্র রায় গুরুতর জখম হয়

এসময় তাদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বাচ্চু। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এস.আই আমিষ কুমার টেনুর বাড়ী থেকে অবরুদ্ধ ও আহতাবস্থায় ওই তিন সহোদরকে উদ্ধার করে।

অতঃপর টেনুসহ তার প্রধান সহযোগি বাচ্চু এবং তাদের বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মাল্টিপারপাস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ শাহজাহান। মামলা নং- ১৮।

এর কিছুক্ষন পরই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান চালিয়ে পাগলা এলাকাস্থ শাহ-আলম গাজী টেনুর নিজ বাড়ী থেকে টেনুকে গ্রেফতার করেন। কিন্তু ধরাছোয়ার বাইরে থেকে যায় বাচ্চু। জানা গেছে, ওই তান্ডবের পরই গা ঢাকা দিয়েছে বাচ্চু।

সূত্র জানায়, বেশ কয়েকদিন আগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বৃহত্তর বরিশাল সমবায় সমিতির আসন্ন নির্বাচনের সম্পাদক প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নেয় একই পদে নির্বাচন করতে আগ্রহী আসামী মাহবুবুর রহমান বাচ্চু। এমন ঘটনায় অভিযুক্ত বাচ্চুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগি মোঃ সাহাদাত বাবলু।

গত বুধবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার পাগলা শাহি বাজারস্থ সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটেছিল।

জানা গেছে, মাহবুবুর রহমান বাচ্চুও একই সমিতিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী তথা পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি ডিবির হাতে গ্রেফতার চাঁদাবাজ শাহ-আলম গাজী টেনুর বলয়ে বেপরোয়া হয়ে উঠেছে বহু বিতর্কের জন্ম দেওয়া বাচ্চু।

সূত্র জানায়, ইতিপূর্বে পাগলা প্যারাডাইস ক্যাবল এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে নারী কেলেঙ্গারীতে জড়িয়ে পরে বাচ্চু। প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে স্থানীয় লোকজন। এই নিয়ে পত্র-পত্রিকায় বেশ লেখালেখিও হয়েছিল। এছাড়াও এমন আরো একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ পাওয়া গেছে দুঃচরিত্রের অধিকারী বাচ্চুর বিরুদ্ধে।

সূত্র আরো জানায়, আওয়ামীলীগের নাম ব্যবহার এবং শাহ-আলম গাজী টেনুর বলয়ে একেরপর এক বিতর্কিত কর্মকান্ড সৃষ্টি করছে সে। এতোদিন নিরবে চাঁদাবাজী করলেও এবার প্রকাশ্যে তান্ডব চালাচ্ছে বাচ্চু।

এমতাবস্থায় ওই চাঁদাবাজী মামলার প্রধান আসামী শাহ আলম গাজী টেনু গ্রেফতার হলেও একই মামলার অন্যতম আসামী বাচ্চু ধরা-ছোয়ার বাইরে থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই দ্রুতই বাচ্চুকে আইনের আওতায় আনার আকুতি জানিয়েছেন স্থানীয় সাধারণ বাসিন্দারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD