১৬ জানুয়ারী থেকে সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

শনিবার ( ১৩ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উৎসব ও মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক কাজী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) মোঃ মহসিন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,লায়ন বাবুল,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

মতবিনিময় সভায় জানানো হয়, উৎসব ১৬ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রæয়ারী পর্যন্ত। এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ৩২ টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৬৪ জন কারুশিল্পী এতে অংশ নেবেন।

এবারের মেলায় থাকবে সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মুখোশ, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের জামদানি, কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল, চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথা, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, জামালপুরের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, কক্সবাজারের শাখা ঝিনুক, ঢাকার রিকশা পেইন্টিং, গাজীপুরের কাপড়ের পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র।

মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, হাছন রাজার গানসহ গ্রামীণ খেলা, সাপের খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, পিঠা প্রদর্শনীর আয়োজন করা হবে। উৎসব ও মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ জানুয়ারী থেকে সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

শনিবার ( ১৩ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উৎসব ও মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক কাজী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) মোঃ মহসিন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,লায়ন বাবুল,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

মতবিনিময় সভায় জানানো হয়, উৎসব ১৬ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রæয়ারী পর্যন্ত। এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ৩২ টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৬৪ জন কারুশিল্পী এতে অংশ নেবেন।

এবারের মেলায় থাকবে সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মুখোশ, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের জামদানি, কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল, চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথা, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, জামালপুরের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, কক্সবাজারের শাখা ঝিনুক, ঢাকার রিকশা পেইন্টিং, গাজীপুরের কাপড়ের পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র।

মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, হাছন রাজার গানসহ গ্রামীণ খেলা, সাপের খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, পিঠা প্রদর্শনীর আয়োজন করা হবে। উৎসব ও মেলার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD