যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২ পিস সোনার বারসহ আটক ২

শেয়ার করুন...

মেহেদী হাসান ইমরান:

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে ৩২ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এ সময় সোনা পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

জব্দকৃত সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।

ডিবি ‍পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে প্রাইভেটকারটির গতিবিধি লক্ষ্য করা হয়। পরে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি করে কসটেপ দিয়ে পেঁচানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুলে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ



» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ