শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা থানার নাভারন বুরুজবাগান গ্রাম থেকে হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারী মো. রায়হান (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৭ এপ্রিল) ভোরে বুরুজবাগান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রায়হান যশোরের শার্শা থানার যাদবপুর গ্রামের মো. আহম্মদ এর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী রায়হানকে ২০১৭ সালের ৮ মে ৫০০ গ্রাম হেরোইনসহ শার্শা পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আসামী মো. রায়হানের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। শার্শা থানাকে আসামীকে গ্রেফতার করতে আদালত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে শার্শার বুরুজবাগান গ্রামে আত্মগোপনে ছিল। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা থানার নাভারন বুরুজবাগান গ্রাম থেকে হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারী মো. রায়হান (৩১) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৭ এপ্রিল) ভোরে বুরুজবাগান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রায়হান যশোরের শার্শা থানার যাদবপুর গ্রামের মো. আহম্মদ এর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী রায়হানকে ২০১৭ সালের ৮ মে ৫০০ গ্রাম হেরোইনসহ শার্শা পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় সাত মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে এসে আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আসামী মো. রায়হানের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। শার্শা থানাকে আসামীকে গ্রেফতার করতে আদালত নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে শার্শার বুরুজবাগান গ্রামে আত্মগোপনে ছিল। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD