হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে ইজতেমা ময়দানের মুসল্লিরা

শেয়ার করুন...

রোববার বাদ ফজর তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধলভীপন্থী সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্বাবধানে দুদিনের ইজতেমা শুরু হয়েছে। ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। অনেকে চটের শামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন।

অনেককে ময়দানের ভেতর পলিথিন মুড়িয়ে জবুথবু অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বৃষ্টির কারণে অনেকেই সকালের রান্নাবান্না করতে পারেননি বলে জানিয়েছেন মুসল্লিরা। সে কারণে অভুক্ত থেকেছেন ইজতেমায় আগত অনেক মুসল্লিই। তবে এমন বৈরী আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে মানতে নারাজ মুসল্লিদের অনেকেই। টঙ্গীর দক্ষিণ আউচপাড়া থেকে আসা মুসল্লি মো. শাহজাহান পাঠান বলেন, আল্লাহতায়ালা বৃষ্টি, ঝড়বাদল, রোগ-শোক দিয়ে বান্দার ইমান পরীক্ষা করেন। তেমনি আমরা ইমানি পরীক্ষায় আছি।

যতই বৃষ্টি-ঝড় আসুক না কেন, ময়দানে অবস্থান করব জানিয়ে চাঁদপুর থেকে আসা মুসল্লি আবুল পাটোয়ারী বলেন, বৃষ্টি কোনো সমস্যা নয়। ইবাদত-বন্দেগিতে মশগুল থাকব। ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত শেষেই বাড়ি ফিরব। প্রসঙ্গত শনিবার মধ্যরাতের আগেই মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদ কান্ধলভীপন্থী মুসল্লিরা। কাল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে ইজতেমা ময়দানের মুসল্লিরা

শেয়ার করুন...

রোববার বাদ ফজর তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধলভীপন্থী সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্বাবধানে দুদিনের ইজতেমা শুরু হয়েছে। ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। অনেকে চটের শামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন।

অনেককে ময়দানের ভেতর পলিথিন মুড়িয়ে জবুথবু অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বৃষ্টির কারণে অনেকেই সকালের রান্নাবান্না করতে পারেননি বলে জানিয়েছেন মুসল্লিরা। সে কারণে অভুক্ত থেকেছেন ইজতেমায় আগত অনেক মুসল্লিই। তবে এমন বৈরী আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে মানতে নারাজ মুসল্লিদের অনেকেই। টঙ্গীর দক্ষিণ আউচপাড়া থেকে আসা মুসল্লি মো. শাহজাহান পাঠান বলেন, আল্লাহতায়ালা বৃষ্টি, ঝড়বাদল, রোগ-শোক দিয়ে বান্দার ইমান পরীক্ষা করেন। তেমনি আমরা ইমানি পরীক্ষায় আছি।

যতই বৃষ্টি-ঝড় আসুক না কেন, ময়দানে অবস্থান করব জানিয়ে চাঁদপুর থেকে আসা মুসল্লি আবুল পাটোয়ারী বলেন, বৃষ্টি কোনো সমস্যা নয়। ইবাদত-বন্দেগিতে মশগুল থাকব। ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত শেষেই বাড়ি ফিরব। প্রসঙ্গত শনিবার মধ্যরাতের আগেই মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদ কান্ধলভীপন্থী মুসল্লিরা। কাল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD