শার্শায় প্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি:
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাসার সামনে গভীর রাতে দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা।

শনিবার রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার রাজনগর মোড়ে তার নিজস্ব বাসভবনের সামনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পালিয়ে যায় দূর্বত্তরা। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গভীর রাতে হঠাৎ বোমা বিস্ফোরণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন ৩টা ৪৫ মিনিট। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দূর্বত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো : মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত কার্যক্রম চলছে। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রার্থীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

শেয়ার করুন...

বেনাপোল প্রতিনিধি:
শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাসার সামনে গভীর রাতে দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা।

শনিবার রাত ৩টা ৪৫ মিনিটের সময় শার্শার রাজনগর মোড়ে তার নিজস্ব বাসভবনের সামনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পালিয়ে যায় দূর্বত্তরা। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে গভীর রাতে হঠাৎ বোমা বিস্ফোরণের বিকট শব্দে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের পরিবার সহ আশেপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় তখন ৩টা ৪৫ মিনিট। তড়িঘড়ি উঠে পর্যবেক্ষণ করে দেখি বাসার সামনে দূর্বত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো : মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত কার্যক্রম চলছে। এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD