আমতলীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ এলাকায় রবিবার রাত ৯টার দিকে সরভানু (৭০) নামের এক বৃদ্ধা নারী মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, একই এলাকার মিজানুর রহমানের পুত্র সাগর (২২) ও শহিদুল ইসলামের পুত্র সাকিব (২১) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাড়ীর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা সরভানুকে চাপা দিয়ে মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় ।

স্থানীয়রা গুরুত্বর আহত সরভানুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয় ।

নিহত সরভানু ওই এলাকার মৃত হাশেম মুছুল্লির স্ত্রী।

স্থানীয়রা গাড়ীটি আটকে রাখলে রাতেই আমতলী থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।

সোমবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ওই ঘটনায় নিহত সরভানুর মেয়ে ফরিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় সড়ক দুর্ঘটনা আইনের ৯৮ ও ১০৫ ধারায় মোটরসাইকেল চালক সাগরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান জানান, মোটরসাইকেলটিকে আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই ঘটনায় সড়ক দূঘর্টনা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ এলাকায় রবিবার রাত ৯টার দিকে সরভানু (৭০) নামের এক বৃদ্ধা নারী মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, একই এলাকার মিজানুর রহমানের পুত্র সাগর (২২) ও শহিদুল ইসলামের পুত্র সাকিব (২১) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাড়ীর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা সরভানুকে চাপা দিয়ে মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় ।

স্থানীয়রা গুরুত্বর আহত সরভানুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয় ।

নিহত সরভানু ওই এলাকার মৃত হাশেম মুছুল্লির স্ত্রী।

স্থানীয়রা গাড়ীটি আটকে রাখলে রাতেই আমতলী থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।

সোমবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ওই ঘটনায় নিহত সরভানুর মেয়ে ফরিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় সড়ক দুর্ঘটনা আইনের ৯৮ ও ১০৫ ধারায় মোটরসাইকেল চালক সাগরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান জানান, মোটরসাইকেলটিকে আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই ঘটনায় সড়ক দূঘর্টনা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD