ছবিতে কি বলে! তাহলে পলাশ সমর্থকদের জন্য কি চাদাঁবাজি জায়েজ ?

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- পুরো নাম মো.আমির হোসেন,পিতা মো.আলেক ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। পাগলা এলাকায় আমিরের আগের পরিচয় ছিলো কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ কাউসার আহমেদ পলাশের একনিষ্ট কর্মী হিসেবে। বর্তমান পরিচয় পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গাজী টেনুর কাছের মানুষ এবং ইদানিং কতিপয় স্বার্থান্বেসী মহল আমিরকে চাদাঁবাজ হিসেবে প্রতিষ্ঠিত বানিয়েছে।

ব্যাপক অনুসন্ধানে জানা গেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউসার আহমেদ পলাশের পক্ষে বিভিন্ন প্রচারনাও চালায় আমির হোসেনসহ তার সহযোগীরা। আওয়ামীলীগ নেত্রীর নির্দেশে কাউসার আহমেদ পলাশ নির্বাচন থেকে তাকে সরিয়ে নিলে নৌকার প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করতে হয় আমিরসহ সকল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদেরকে। নির্বাচনে শামীম ওসমান ৩য় বারের সংসদ সদস্য নির্বাচিত হলে গাজী টেনুর সাথে শামীম ওসমান বলয়ে যোগ দেয় আমির হোসেনসহ তার সহযোগিরা। ব্যাস এটাই কাল হয়ে দাড়িয়েছে আমির হোসেনদের জন্য। পলাশ বলয় ছেড়ে শামীম বলয়ে যোগ দেয়াটাকে ভালভাবে মেনে নিতে পারেনি পলাশ অনুগতরা তাই একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমির হোসেনদের বিরুদ্ধে। দোকান ও ফুটপাত থেকে যে চাদাঁবাজির অভিযোগ করছে আমির হোসেনদের বিরুদ্ধে তা বেশী দুরে নয় খোদ ছবিতে অন্তরঙ্গ হাজী আবুল হোসেনের অফিসের নীচেই। তবে এ ক্ষেত্রে স্থানীয়দের দাবী,আমির হোসেন যদি দোকান থেকে চাদাঁ নিয়ে থাকে তাহলে সেটা পলাশ বলয়ে থাকাকালীন সময়েই। কিন্তু হঠাৎ বলয় পরিবর্তন করাতেই ওর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে পলাশ সমর্থকরা। যদি আমির হোসেনরা চাদাঁবাজিতে জড়িত থাকতো তবে সে সময় পলাশ সমর্থকরা বাধা প্রদান করেনি কেন ? তাহলে পলাশ সমর্থকদের জন্য চাদাঁবাজি জায়েজ ?

এ দিকে আমিরের বিরুদ্ধে চাদাঁবাজির বিষয়টির তথ্য সংগ্রহে গেলে কয়েকটি দোকানের ৪টি বন্ধ পাওয়া যায় এবং আশপাশের অনেক দোকানীই জানেন না আমিরের চাদাঁবাজির বিষয়টি। তাহলে আমিরের চাদাঁবাজির বিষয়টিকে অন্যভাবে পাঠকের মাঝে উপস্থাপন করছেন পলাশ বলয়।

আবদুল আউয়াল,মালেক,রবিউলসহ অনেকেই জানান, হয়তবা বলয় পরিবর্তনই আমির হোসেনদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। যদি তাই না হতো তাহলে নির্বাচনের পুর্বে আমির হোসেন তো কাউসার আহমেদ পলাশ,আবুল হোসেন ও ফারুকদের সাথে সর্বক্ষন থাকতো এবং তাদের সাথে বেশ অন্তরঙ্গভাবেই চলাচল করতো। তারা আরো বলেন,ভাই আপনারাতো আমাদের চেয়ে ভালো বোঝেন এখানে হয়তবা রাজনীতির মারপ্যাঁচ চলছে।

ইতিপুর্বে আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে সে বলেছিলো,যদি আমার বিরুদ্ধে ফুটপাত বা কোন দোকানে চাদাঁবাজির অভিযোগ থাকে তাহলে আইন-শৃংখলা বাহিনী তদন্ত করে সত্যতা পেলে যেন আইন-শৃংখলা বাহিনী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ছবিতে কি বলে! তাহলে পলাশ সমর্থকদের জন্য কি চাদাঁবাজি জায়েজ ?

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- পুরো নাম মো.আমির হোসেন,পিতা মো.আলেক ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। পাগলা এলাকায় আমিরের আগের পরিচয় ছিলো কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ কাউসার আহমেদ পলাশের একনিষ্ট কর্মী হিসেবে। বর্তমান পরিচয় পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গাজী টেনুর কাছের মানুষ এবং ইদানিং কতিপয় স্বার্থান্বেসী মহল আমিরকে চাদাঁবাজ হিসেবে প্রতিষ্ঠিত বানিয়েছে।

ব্যাপক অনুসন্ধানে জানা গেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউসার আহমেদ পলাশের পক্ষে বিভিন্ন প্রচারনাও চালায় আমির হোসেনসহ তার সহযোগীরা। আওয়ামীলীগ নেত্রীর নির্দেশে কাউসার আহমেদ পলাশ নির্বাচন থেকে তাকে সরিয়ে নিলে নৌকার প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করতে হয় আমিরসহ সকল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদেরকে। নির্বাচনে শামীম ওসমান ৩য় বারের সংসদ সদস্য নির্বাচিত হলে গাজী টেনুর সাথে শামীম ওসমান বলয়ে যোগ দেয় আমির হোসেনসহ তার সহযোগিরা। ব্যাস এটাই কাল হয়ে দাড়িয়েছে আমির হোসেনদের জন্য। পলাশ বলয় ছেড়ে শামীম বলয়ে যোগ দেয়াটাকে ভালভাবে মেনে নিতে পারেনি পলাশ অনুগতরা তাই একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমির হোসেনদের বিরুদ্ধে। দোকান ও ফুটপাত থেকে যে চাদাঁবাজির অভিযোগ করছে আমির হোসেনদের বিরুদ্ধে তা বেশী দুরে নয় খোদ ছবিতে অন্তরঙ্গ হাজী আবুল হোসেনের অফিসের নীচেই। তবে এ ক্ষেত্রে স্থানীয়দের দাবী,আমির হোসেন যদি দোকান থেকে চাদাঁ নিয়ে থাকে তাহলে সেটা পলাশ বলয়ে থাকাকালীন সময়েই। কিন্তু হঠাৎ বলয় পরিবর্তন করাতেই ওর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে পলাশ সমর্থকরা। যদি আমির হোসেনরা চাদাঁবাজিতে জড়িত থাকতো তবে সে সময় পলাশ সমর্থকরা বাধা প্রদান করেনি কেন ? তাহলে পলাশ সমর্থকদের জন্য চাদাঁবাজি জায়েজ ?

এ দিকে আমিরের বিরুদ্ধে চাদাঁবাজির বিষয়টির তথ্য সংগ্রহে গেলে কয়েকটি দোকানের ৪টি বন্ধ পাওয়া যায় এবং আশপাশের অনেক দোকানীই জানেন না আমিরের চাদাঁবাজির বিষয়টি। তাহলে আমিরের চাদাঁবাজির বিষয়টিকে অন্যভাবে পাঠকের মাঝে উপস্থাপন করছেন পলাশ বলয়।

আবদুল আউয়াল,মালেক,রবিউলসহ অনেকেই জানান, হয়তবা বলয় পরিবর্তনই আমির হোসেনদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। যদি তাই না হতো তাহলে নির্বাচনের পুর্বে আমির হোসেন তো কাউসার আহমেদ পলাশ,আবুল হোসেন ও ফারুকদের সাথে সর্বক্ষন থাকতো এবং তাদের সাথে বেশ অন্তরঙ্গভাবেই চলাচল করতো। তারা আরো বলেন,ভাই আপনারাতো আমাদের চেয়ে ভালো বোঝেন এখানে হয়তবা রাজনীতির মারপ্যাঁচ চলছে।

ইতিপুর্বে আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে সে বলেছিলো,যদি আমার বিরুদ্ধে ফুটপাত বা কোন দোকানে চাদাঁবাজির অভিযোগ থাকে তাহলে আইন-শৃংখলা বাহিনী তদন্ত করে সত্যতা পেলে যেন আইন-শৃংখলা বাহিনী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD