আমতলীতে ডিজটাল ভূমি জরিপে ঘুষ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপে ঘুষ বানিজ্য এবং দুর্নীতির প্রতিবাদে ভূক্তভোগী শতাধিক ভূমি মালিকরা রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় সরকারী একেস্কুল বকুল নেছা সড়কে অবস্থিত সেটেলমেন্ট অফিসের সামনে ঘন্টাব্যাপী এক মানব বন্ধন কর্মসূচী পালন করে।

নাগরিক কমিটির সভাপতি ও ভূমি মালিক গাজী রফিক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন খান, ভূমি মালিক আব্দুল খালেক হাওলাদার, মো. জামাল মৃধা, ফিরোজ মাষ্টার ও মো.জাকির হোসেন হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, ভূমি জরিপে মালিকদের জিম্মি করে ৩০ ধারার নামে পিয়ন থেকে শুরু করে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমি মালিকরা এর প্রতিবাদ করলে তাদেরকে বেশী করে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ভূমি মালিকরা। ভূমি জরিপে ঘুষ বন্ধের দাবী জানান বক্তারা।
ভূমি মালিক সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন খান অভিযোগ করে বলেন, ভূমি জরিপের নামে মাঠ পর্যায়ে জমি সার্ভে করার সময়, নোটিশ প্রদানের সময়, ৩০ ধারায় আবেদন করার সময়, মামলা নথিভূক্ত করা এবং ৩০ ধারা শুনানির সময়সহ বিভিন্ন ধাপে ধাপে ভূমি মালিকদের জিম্মি করে টাকা আদায় করে সেটেলমেন্ট অফিসের সকল কর্মকর্তারা।

আব্দুল খালেক নামে আরেক জমির মালিক বলেন, জরিপ অফিসের কর্মকর্তাদের চাহিদা মত টাকা দিতে দিতে অনেক ভূমি মালিকরা নি:স্ব হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলায় জরিপের দায়িত্বে নিয়োজিত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. ইমদাদুল হক তাদের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সরকারী নিয়ম অনুযায়ী জরিপ কাজ পরিচালনা করছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ডিজিটাল ভূমি জরিপে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ডিজটাল ভূমি জরিপে ঘুষ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপে ঘুষ বানিজ্য এবং দুর্নীতির প্রতিবাদে ভূক্তভোগী শতাধিক ভূমি মালিকরা রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় সরকারী একেস্কুল বকুল নেছা সড়কে অবস্থিত সেটেলমেন্ট অফিসের সামনে ঘন্টাব্যাপী এক মানব বন্ধন কর্মসূচী পালন করে।

নাগরিক কমিটির সভাপতি ও ভূমি মালিক গাজী রফিক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন খান, ভূমি মালিক আব্দুল খালেক হাওলাদার, মো. জামাল মৃধা, ফিরোজ মাষ্টার ও মো.জাকির হোসেন হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, ভূমি জরিপে মালিকদের জিম্মি করে ৩০ ধারার নামে পিয়ন থেকে শুরু করে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভূমি মালিকরা এর প্রতিবাদ করলে তাদেরকে বেশী করে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ভূমি মালিকরা। ভূমি জরিপে ঘুষ বন্ধের দাবী জানান বক্তারা।
ভূমি মালিক সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন খান অভিযোগ করে বলেন, ভূমি জরিপের নামে মাঠ পর্যায়ে জমি সার্ভে করার সময়, নোটিশ প্রদানের সময়, ৩০ ধারায় আবেদন করার সময়, মামলা নথিভূক্ত করা এবং ৩০ ধারা শুনানির সময়সহ বিভিন্ন ধাপে ধাপে ভূমি মালিকদের জিম্মি করে টাকা আদায় করে সেটেলমেন্ট অফিসের সকল কর্মকর্তারা।

আব্দুল খালেক নামে আরেক জমির মালিক বলেন, জরিপ অফিসের কর্মকর্তাদের চাহিদা মত টাকা দিতে দিতে অনেক ভূমি মালিকরা নি:স্ব হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলায় জরিপের দায়িত্বে নিয়োজিত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. ইমদাদুল হক তাদের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সরকারী নিয়ম অনুযায়ী জরিপ কাজ পরিচালনা করছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ডিজিটাল ভূমি জরিপে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD