বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে বিএসইসি

শেয়ার করুন...

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে মোট ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে বেক্সিমকো ফার্মা দেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
এর আগে গত ১০ ডিসেম্বর তালিকাভুক্ত এ তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো।

বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে।

বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।

সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হল।

বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় (২০২৪ সালের ১১ ডিসেম্বর) সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।”

বুধবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে। প্রতি শেয়ার ৮১ টাকা ৩০ পয়সা দরে হাতবদল হয়েছে এক লাখ শেয়ার।

ব্লক মার্কেটে কোনো কোম্পানির বড় অঙ্কের শেয়ার হাতবদল ইঙ্গিত দেয় পরিচালনায় নতুন কেউ যুক্ত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

» ​সংঘর্ষের মুখে ফতুল্লা বিসিক, ওসির নেতৃত্বে পুলিশের অভিযানে ঝুটের ট্রাক জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে বিএসইসি

শেয়ার করুন...

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে মোট ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে বেক্সিমকো ফার্মা দেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
এর আগে গত ১০ ডিসেম্বর তালিকাভুক্ত এ তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো।

বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে।

বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।

সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হল।

বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় (২০২৪ সালের ১১ ডিসেম্বর) সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।”

বুধবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে। প্রতি শেয়ার ৮১ টাকা ৩০ পয়সা দরে হাতবদল হয়েছে এক লাখ শেয়ার।

ব্লক মার্কেটে কোনো কোম্পানির বড় অঙ্কের শেয়ার হাতবদল ইঙ্গিত দেয় পরিচালনায় নতুন কেউ যুক্ত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD