আমি দুজনের সামনে চেয়ারে বসি না: রুবেল

শেয়ার করুন...

কালোটাকাকে কেন্দ্র করে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে নতুন করে আলোচনায় একসময়ের মার্শাল আর্ট হিরো রুবেল। সেই নায়ক রুবেলের আজকের অবস্থানে দুজনের অবদান। এর মধ্যে একজন বড় ভাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। আরেকজন হলেন রুবেলের ওস্তাদ। যাঁদের পায়ের কাছে বসলে শান্তি পান জনপ্রিয় অভিনেতা। কক্সবাজারে এক কারাতে প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্র ক্যারিযার ও কারাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নায়ক।

অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে অনেক ভালোবাসেন, তাঁদের আমি বলতে চাই, আজকের এই রুবেল হওয়ার পেছনে প্রথমত সৃষ্টিকর্তার আশীর্বাদ, পরে আমার বড় ভাইয়া সোহেল রানা এবং দ্বিতীয়জন আমার ওস্তাদ।
আমি কখনো ওস্তাদের পাশে বসি না কিন্তু আজ অনুষ্ঠানের জন্য আমি তাঁর পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত–পা কাঁপছে এখনো।’

রুবেল আরও বলেন, ‘আমি দুজনের সামনে চেয়ারে বসি না। একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং বড় ভাইয়া। তাঁদের পায়ের কাছে বসতে পারলেই আমার শান্তি। আমি যদি যোগ্য শিষ্য হতে পারি, তাহলে তাঁদের পায়ের কাছে বসেই আমার জীবনের শেষটুকু সময় যাক। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু। তবে এখনো ভয়ে কাঁপছি আমি। এখানে ওস্তাদ যা বলবেন, তাঁর ওপরে কারও কোনো কথা বলার সাহস নেই। তিনি যা বলবেন, সেটাই শিরোধার্য।’

২২ বছর বয়সে পরপর দুবার ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রুবেলের।

দেড় দশকের বেশি সময় ধরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অর্ধশতাধিক নায়িকার সঙ্গে। নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন রুবেল, যেগুলো সফল হয়েছে। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’। অভিনয়, পরিচালনা আর প্রযোজনার পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন রুবেল। বলা চলে, সেই সময়ে বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তুলেছেন এই রুবেল।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দুজনের সামনে চেয়ারে বসি না: রুবেল

শেয়ার করুন...

কালোটাকাকে কেন্দ্র করে রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে নতুন করে আলোচনায় একসময়ের মার্শাল আর্ট হিরো রুবেল। সেই নায়ক রুবেলের আজকের অবস্থানে দুজনের অবদান। এর মধ্যে একজন বড় ভাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। আরেকজন হলেন রুবেলের ওস্তাদ। যাঁদের পায়ের কাছে বসলে শান্তি পান জনপ্রিয় অভিনেতা। কক্সবাজারে এক কারাতে প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে চলচ্চিত্র ক্যারিযার ও কারাতে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নায়ক।

অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে অনেক ভালোবাসেন, তাঁদের আমি বলতে চাই, আজকের এই রুবেল হওয়ার পেছনে প্রথমত সৃষ্টিকর্তার আশীর্বাদ, পরে আমার বড় ভাইয়া সোহেল রানা এবং দ্বিতীয়জন আমার ওস্তাদ।
আমি কখনো ওস্তাদের পাশে বসি না কিন্তু আজ অনুষ্ঠানের জন্য আমি তাঁর পাশে বসতে পেরেছি কিন্তু আমার হাত–পা কাঁপছে এখনো।’

রুবেল আরও বলেন, ‘আমি দুজনের সামনে চেয়ারে বসি না। একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং বড় ভাইয়া। তাঁদের পায়ের কাছে বসতে পারলেই আমার শান্তি। আমি যদি যোগ্য শিষ্য হতে পারি, তাহলে তাঁদের পায়ের কাছে বসেই আমার জীবনের শেষটুকু সময় যাক। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু। তবে এখনো ভয়ে কাঁপছি আমি। এখানে ওস্তাদ যা বলবেন, তাঁর ওপরে কারও কোনো কথা বলার সাহস নেই। তিনি যা বলবেন, সেটাই শিরোধার্য।’

২২ বছর বয়সে পরপর দুবার ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জন করেন রুবেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রুবেলের।

দেড় দশকের বেশি সময় ধরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অর্ধশতাধিক নায়িকার সঙ্গে। নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন রুবেল, যেগুলো সফল হয়েছে। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’। অভিনয়, পরিচালনা আর প্রযোজনার পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন রুবেল। বলা চলে, সেই সময়ে বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তুলেছেন এই রুবেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD