জিয়াউর রহমানের জন্মদিনে ডিসি’র প্রতি সানির আহ্বান ‘জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন’

শেয়ার করুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া জিয়া হলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির নেতা আনিসুল ইসলাম সানি।

সভায় আনিসুল ইসলাম সানি বলেন, দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে এই জিয়া হলটি যার নামে সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে দাড়িয়েছি।

এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় বিশেষ করে জিয়া হলে অনুষ্ঠানটির আয়োজন করায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মাহনগর জাসাসের সভাপতিকে। তবে একটি বিষয় আমার মনে খুব কষ্ট লাগে, এই শহীদ জিয়া হলকে সংস্কারের বিষয়ে জাসাসের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছিলাম। কিন্তু রহস্যজনক কারনে তিনি এই উদ্যোগটি অদ্যবদি গ্রহন করেননি। বর্তমানে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক এসেছেন। পদাধিকার বলে তিনিও এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। তাই আজকে আমি এই অনুষ্ঠানে থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ করছি, আপনি অবিলম্বে শহীদ জিয়া হলের একটি পরিচালনা কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব ওই কমিটির মাধ্যমে জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন। আর যদি আপনি তা না করেন তাহলে, যে কারনে আগের জেলা প্রশাসক বিদায় হয়েছে আপনার ভাগ্যেও হয়তো সেটা বরণ করতে হতে পারে। জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না।

মহানগর জাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজ্বী মোঃ শাহীন, নাসিরউদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকি, মোঃ জানে আলম সহ জাসাস মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জন্মদিনে ডিসি’র প্রতি সানির আহ্বান ‘জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন’

শেয়ার করুন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া জিয়া হলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির নেতা আনিসুল ইসলাম সানি।

সভায় আনিসুল ইসলাম সানি বলেন, দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে এই জিয়া হলটি যার নামে সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে দাড়িয়েছি।

এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় বিশেষ করে জিয়া হলে অনুষ্ঠানটির আয়োজন করায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মাহনগর জাসাসের সভাপতিকে। তবে একটি বিষয় আমার মনে খুব কষ্ট লাগে, এই শহীদ জিয়া হলকে সংস্কারের বিষয়ে জাসাসের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছিলাম। কিন্তু রহস্যজনক কারনে তিনি এই উদ্যোগটি অদ্যবদি গ্রহন করেননি। বর্তমানে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক এসেছেন। পদাধিকার বলে তিনিও এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। তাই আজকে আমি এই অনুষ্ঠানে থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ করছি, আপনি অবিলম্বে শহীদ জিয়া হলের একটি পরিচালনা কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব ওই কমিটির মাধ্যমে জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন। আর যদি আপনি তা না করেন তাহলে, যে কারনে আগের জেলা প্রশাসক বিদায় হয়েছে আপনার ভাগ্যেও হয়তো সেটা বরণ করতে হতে পারে। জিয়া হল সংস্কারের বিষয়ে যেই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না।

মহানগর জাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজ্বী মোঃ শাহীন, নাসিরউদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকি, মোঃ জানে আলম সহ জাসাস মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD