কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় তরুণ-তরুণী গ্রেপ্তার

শেয়ার করুন...

অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ভারতের দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের সহযোগী হিসেবে এক বাংলাদেশি তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রাম থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। এরপর সন্ধ্যায় তাঁদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মণ্ডলের মেয়ে রেশমা মণ্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং তাঁদের সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক তরুণ, তাঁদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।

ওসি মামুনুর রশীদ আরও বলেন, ভারতের দুই নাগরিক স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাঁদের কাছে সে রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় তরুণ-তরুণী গ্রেপ্তার

শেয়ার করুন...

অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ভারতের দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের সহযোগী হিসেবে এক বাংলাদেশি তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রাম থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। এরপর সন্ধ্যায় তাঁদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মণ্ডলের মেয়ে রেশমা মণ্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং তাঁদের সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক তরুণ, তাঁদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।

ওসি মামুনুর রশীদ আরও বলেন, ভারতের দুই নাগরিক স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তবে তাঁদের কাছে সে রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD