বাংলাদেশি ধরতে গিয়ে পানিতে ডুবে বিএসএফ সদস্যের ‍মৃত্যু

শেয়ার করুন...

সীমান্তে কয়েক জন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে তারা চলতেই থাকে গরু নিয়ে। ওই সময়ই আচমকা বিএসএফের টহলদার দলটির এক কনস্টেবল দেবাশিস রায় পাচারকারীদের দলটিকে ধরার জন্য তাদের দিকে দৌড়ে যান।’

পরে এক বিবৃতিতে বিএসএফ বলেছে, ‘দেবাশিস পাচারকারী দলটির দিকে দৌড়ে যান। এক পর্যায়ে তাদের ধরতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদীর পাঁকে আটকে যান। তার দেহ তলিয়ে যায় পানির নিচে। দায়িত্বপালন করতে গিয়ে তার এই ত্যাগ আমরা কোনোদিন ভুলব না।’

ওই অভিযানের সময় ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। জব্দ করা হয় ৭৪’টি গবাদি পশু। 

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ধরতে গিয়ে পানিতে ডুবে বিএসএফ সদস্যের ‍মৃত্যু

শেয়ার করুন...

সীমান্তে কয়েক জন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে তারা চলতেই থাকে গরু নিয়ে। ওই সময়ই আচমকা বিএসএফের টহলদার দলটির এক কনস্টেবল দেবাশিস রায় পাচারকারীদের দলটিকে ধরার জন্য তাদের দিকে দৌড়ে যান।’

পরে এক বিবৃতিতে বিএসএফ বলেছে, ‘দেবাশিস পাচারকারী দলটির দিকে দৌড়ে যান। এক পর্যায়ে তাদের ধরতে ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদীর পাঁকে আটকে যান। তার দেহ তলিয়ে যায় পানির নিচে। দায়িত্বপালন করতে গিয়ে তার এই ত্যাগ আমরা কোনোদিন ভুলব না।’

ওই অভিযানের সময় ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। জব্দ করা হয় ৭৪’টি গবাদি পশু। 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD