শহরজুড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাতের আধাঁতে পোস্টার সাটিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সেই পোস্টারে বড় করে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা।’

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেন নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র। পরে ৫ আগস্টে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পেজ থেকেও একই ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডাক বাংলোর বাইরে, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।  একটি ছবিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ঢেকে দিয়ে তার উপর এই পোস্টার লাগানো হয়। পোস্টারে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছবি দেয়া। এতে লেখা আছে, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

ছবিটি পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্রর আইডি ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ফেসবুক পেজ থেকে ক্যাপশন দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘শেখ হাসিনাতেই আস্থা। নারায়ণগঞ্জ- এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা এ কে এম শামীম ওসমানের শহর। এ শহর জনাব অয়ন ওসমানের শহর। জয় বাংলা ‘

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটা তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়।’

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহরজুড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাতের আধাঁতে পোস্টার সাটিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সেই পোস্টারে বড় করে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা।’

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেন নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র। পরে ৫ আগস্টে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পেজ থেকেও একই ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডাক বাংলোর বাইরে, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।  একটি ছবিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ঢেকে দিয়ে তার উপর এই পোস্টার লাগানো হয়। পোস্টারে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছবি দেয়া। এতে লেখা আছে, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

ছবিটি পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্রর আইডি ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ফেসবুক পেজ থেকে ক্যাপশন দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘শেখ হাসিনাতেই আস্থা। নারায়ণগঞ্জ- এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা এ কে এম শামীম ওসমানের শহর। এ শহর জনাব অয়ন ওসমানের শহর। জয় বাংলা ‘

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটা তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD